Thursday, June 11, 2026

করোনায় আক্রান্ত, আইন না মানায় উত্তর কোরিয়া কী সাজা দিল জানেন!

Date:

Share post:

উত্তর কোরিয়ার সাজা। কিম জন উনের দেশের মারাত্মক সিদ্ধান্ত। করোনা ভাইরাস আক্রান্ত চিনে লুকিয়ে যাওয়ার জের। গুলি করে এক সরকারি আধিকারিককে মারল উত্তর কোরিয়ার সরকার।

গত ১২ ফেব্রুয়ারিতে এই ঘটনা ঘটে। কিন্তু কেন? চিনে করোনা ভাইরাস মহামারির আকার নেওয়ার শুরুতেই কিম জংয়ের সরকার দেশবাসীকে সাফ জানিয়ে দেয়, চিন-কোরিয়া সীমান্ত পেরিয়ে কেউ যেন চিনে না যান। এই কারণে দেশের সেনা বাহিনীকে বলা হয়, কেউ যদি আক্রন্তও হয়, তাঁকে দেশবাসীর কাছ থেকে আলাদা করে দিতে হবে। আর তাঁকে ‘পাবলিক প্লেস’-এও যেতে দেওয়া যাবে না। অন্তত তাঁকে জন বিচ্ছিন্ন করে ৩০ দিন রাখা হবে। কোনও প্রশ্ন ছাড়াই এই নির্দেশ দেশবাসীকে মানতে হবে।

কিন্তু দেশের এক বানিজ্য আধিকারিক গোপনে চিন ঘুরে এসে জন-শৌচালয় ব্যবহার করেন। এ কথা জানার পরেই সেনা অফিসাররা তাকে গুলি করে হত্যা করে। ওই ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত ছিল বলেও খবর। চিনের এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন উত্তর কোরিয়ার বেশ কিছু দেশবাসী।

Related articles

ঋতব্রতকে বিরোধী দলনেতার স্বীকৃতির সিদ্ধান্তে স্থগিতাদেশ নয় কেন? রাজ্যের কাছে হলফনামা তলব হাই কোর্টের

বিধানসভায় বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের...

নজরুল মঞ্চে সুরের আসরে ‘উস্তাদ-এ-গজল’! কলকাতায় হরিহরণের পঞ্চাশ বছর উদযাপন

শহর কলকাতা এবার সাক্ষী হতে চলেছে এক মায়াবী ও ঐতিহাসিক গজল সন্ধ্যার। ভারতীয় সঙ্গীত জগতে দীর্ঘ ৫০ বছরের...

ই-বিধানসভার পথে পা, নতুন বিধায়কদের প্রশিক্ষণে বসছে পাঠশালা 

রাজ্যে নতুন সরকার গঠনের পর এবার সংসদীয় ব্যবস্থার খোলনলচে বদলে ফেলতে কোমর বেঁধে নামল নতুন প্রশাসন। আগামী ১০০...

বৈঠক শেষে উত্তরবঙ্গে উন্নয়নের আশ্বাস রাজ্যের নয়া অর্থমন্ত্রী

রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর নতুন বিজেপি (BJP Govt.) সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হতে চলেছে সামনের সপ্তাহে। আগামী...