Wednesday, June 3, 2026

শুরু শীতের বিদায় পর্ব, ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা

Date:

Share post:

শীতের বিদায় পর্ব শুরু হচ্ছে রাজ্যে। আজ, শুক্রবার থেকে ক্রমশ তাপমাত্রা বাড়বে। ইতিমধ্যেইবেলা বাড়লেই রোদ অস্বস্তি দিতে শুরু করেছে। তবে এখনই শীত পুরোপুরি বিদায় নিচ্ছে না বলেই আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিসের দাবি, পরপর কয়েকদিন যদি সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হয়, তাহলে ধরে নেওয়া হয় শীতের বিদায় আসন্ন।

যদিও গতকাল, বৃহস্পতিবারও কলকাতায় সবর্নিম্ন তাপমাত্রা ছিল ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস। দমদম এলাকায় তা ছিল ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। তাই দিনের পারদ চড়লেও, এখনই পুরোপুরি শীত বিদায় বলা যাবে না।

এদিকে, পশ্চিমী ঝঞ্ঝা আর নতুন করে তৈরি হওয়ার সম্ভাবনা নেই। তাপমাত্রা তাই ধীরে ধীরে বাড়তে শুরু করবে।কয়েকদিন বেলার দিকে রোদের দাপটও থাকবে বলে জানা গিয়েছে। আজ, শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

Related articles

তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রতই বিধানসভায় ‘বিরোধী দলনেতা’! মমতাকে পরামর্শদাতা চান বিদ্রোহী বিধায়করা

তাঁরা তৃণমূল কংগ্রেসের বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) তাঁদের দলনেত্রী। বুধবার, দিনভর টানাপোড়েনের পরে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার...

কলেজ স্ট্রিটের উচ্ছেদ-আতঙ্ক নিয়ে দ্বিমত বিক্রেতারা, প্রতিবাদে বই প্রেমীরা

পালা বদলের পরই একাধিক রেল স্টেশন সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে হকার উচ্ছেদ। তার রেশ ধরে বিগত...

প্রত্যশা মতোই কর্নাটকের মসনদে শিবকুমার, মন্ত্রিসভায় সিদ্দারামাইয়ার পুত্রসহ ১২

কর্নাটকের ২৫তম মুখ্যমন্ত্রী (25th CM of Karnataka) হিসেবে শপথ নিলেন কংগ্রেসের নবনির্বাচিত পরিষদীয় দলনেতা ডিকে শিবকুমার (DK Shivkumar)।...

ফের সরকারি প্রকল্পের নাম বদল! ‘মা ক্যান্টিন’ এবার ‘মা আহার’, ডিম সরিয়ে মাছ-ভাতের বিজ্ঞাপন

ক্ষমতায় আসার পর তৃণমূল সরকারের একাধিক প্রকল্পের নাম বদলের পথে হাঁটছে বিজেপি সরকার (BJP Government)। এবার সেই তালিকায়...