Monday, April 6, 2026

এনআরসি হলে আমি আগে ডিটেনশন ক্যাম্পে যাব: গেহলট

Date:

Share post:

দেশ জুড়ে নাগরিকপঞ্জী কার্যকর হলে তাঁকেই প্রথম ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। এনআরসি-র বিরোধিতায় এই মন্তব্য করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। প্রথম থেকেই সংশোধিত নাগরিকত্ব আইন-নাগরিকপঞ্জীর বিরুদ্ধে সবর ছিলেন তিনি। পার্টি লাইন মেনে বামেদের সঙ্গে কেন্দ্রের নীতি মেনে বিরোধিতা করেন কংগ্রেস নেতা তথা মুখ্যমন্ত্রী গেহলট। শুক্রবার, নিজের মন্তব্যের সপক্ষে তিনি বলেন, সব তথ্য দিতে না পারলে তাঁকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। আর তাঁর মা-বাবার জন্মস্থান কোথায় তা তিনি জানেন না। এই পরিস্থিতিতে তাঁকেই সবার আগে ক্যাম্পে পাঠানো হবে বলে কটাক্ষ করেন গেহলট। একই সঙ্গে স্পষ্ট জানিয়ে দেন এনআরসি বা এনপিআর রাজস্থানে চালু করতে দেবেন না তিনি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অনেক রাজ্যের মুখ্যমন্ত্রীই এই আইনের বিরোধিতার পাশাপাশি তাঁদের রাজ্যে আইন লাগু করতে দেবেন না বলে জানিয়ে দিয়েছেন। তবে, গেহলটের বিস্ফোরক মন্তব্যে রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন-শিলিগুড়ির চাপ কমাতে উত্তরবঙ্গেও সল্টলেকের মত বিকল্প চান কংগ্রেস বিধায়ক

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...