Saturday, June 20, 2026

শপথ নিলেন অরবিন্দ কেজরিওয়াল, আসেননি মোদি

Date:

Share post:

কয়েক হাজার মানুষের সামনে দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন অরবিন্দ কেজরিওয়াল৷ এই নিয়ে তৃতীয় বার ৷ দিল্লির রামলীলা ময়দানে এই শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। তাঁকে শপথ বাক্য পাঠ করান লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজল। এ দিনের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তিনি নিজের নির্বাচনী কেন্দ্র বারাণসী গিয়েছেন। তাই কেজরির শপথ অনুষ্ঠানে হাজির হননি তিনি। ওদিকে বিজেপি বিরোধী শিবিরের কোনও নেতাকেই আমন্ত্রণ জানানো হয়নি। ফলে তাঁরাও কেউ ছিলেন না৷
কেজরিওয়ালের পরই এ দিন দিল্লির উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন বিদায়ী মণীশ সিসোদিয়া। স্বাস্থ্য ও শ্রমমন্ত্রী হিসাবে শপথ নেন সত্যেন্দ্র জৈন।মন্ত্রী হিসাবে এ ছাড়াও শপথ নিয়েছেন গোপাল রাই, কৈলাস গেহলোট, ইমরান হুসেন, রাজেন্দ্র পাল গৌতম৷

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...