Friday, April 3, 2026

‘বিগ বস ১৩’-র বিজেতা সিদ্ধার্থকে নিয়ে সমালোচনা নেটিজেনদের

Date:

Share post:

‘বিগ বস ১৩’-র সিজেনে কী ছিল না? একের পর এক ঝামেলা ঝগড়া, হাতাহাতি পর্যন্ত হয়েছে। এর মধ্যেও ছিল কারো কারোর সঙ্গে প্রেমের গল্প। ‘বিগ বস’-এর ১৩ টি সিজেনের মধ্যে সবথেকে চর্চিত সিজেন ছিল ‘বিগ বস ১৩’। মাঝে মধ্যে তো এমনও দেখা গিয়েছে যে, এই রিয়্যালিটি শো-এর অ্যাঙ্কার সলমন খান কিছু প্রতিযোগীর ওপর রাগ করে তিনি এই শো ছেড়ে দিতে চেয়েছেন।

এই শো-তে এসে যারা বেশি জনপ্রিয়তা পেয়েছেন তাঁরা হলেন, শাহনাজ গিল, আসিম রিয়াজ, আরতি সিং, পারাস ছাবড়া, মাহিরা শর্মা, রাশমি দেশাই এবং সিদ্ধার্থ শুক্লা।

তবে এবার চ্যানেলের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন দর্শকদের একাংশ। এই সিজেনের বিজয়ীর নাম সিদ্ধার্থ শুক্লা। আর বিজয়ী হিসেবে সিদ্ধার্থ শুক্লাকে নির্বাচিত করার জন্যই বেজায় চটে গিয়েছেন নেটিজেনরা। নেটিজেনদের একাংশের মত, ‘বিগ বস’ সিজন ১৩’য় জয়ী হওয়ার কোনওরকম যোগ্যতা নেই সিদ্ধার্থর। এমনকী, তাঁরা চ্যানেলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে শোয়ের বিজয়ী হিসেবে সিদ্ধার্থ শুক্লাকে আগে থেকেই নির্বাচিত করে রেখেছিল চ্যানেল। সেই রাগ থেকেই গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে এখন কালার্স চ্যানেলকে বয়কটের দাবি উঠেছে। টুইটারে এখন #boycottcolorstv ট্রেন্ডিং।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...