Monday, April 6, 2026

মর্মান্তিক দুর্ঘটনায় হত কাউন্সিলর ও তাঁর ভাই

Date:

Share post:

রবিবার সন্ধ্যায় হুগলির শিয়াখালা দেশমুখের কাছে দুর্ঘটনায় মৃত্যু হলো বারাসত পুরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদ্যুৎ ভট্টাচার্য। মারা গিয়েছেন তাঁর ভাইও। তাঁদের বোলেরো গাড়িটিকে পিছন থেকে ট্রেলর ধাক্কা মারে। আরামবাগ থেকে পারিবারিক অনুষ্ঠান সেরে তাঁরা বারাসত ফিরছিলেন। বছর ৫১-র কাউন্সিলর প্রদ্যুৎ ভট্টাচার্য ও তাঁর ভাই প্রণব চণ্ডীতলার হাসপাতালে মারা যান। প্রদ্যুৎবাবুর স্ত্রী ও কন্যা বর্তমান। দুর্ঘটনায় আহত আরও দুই।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...