Wednesday, March 25, 2026

মঙ্গলে মাধ্যমিক, পুলিশের বিশেষ ব্যবস্থা পরীক্ষার সময়ে

Date:

Share post:

এ বছরের মাধ্যমিক শুরু হচ্ছে ১৮ ফেব্রুয়ারি থেকে৷ চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এদিকে,
টালা ব্রিজ ভেঙে নতুন করে তৈরির জন্য চলতি মাসের শুরু থেকেই সেখান দিয়ে গাড়ি চলাচল বন্ধ করা হয়েছে। এর জেরে উত্তর কলকাতা এবং উত্তর শহরতলির যান চলাচল নিয়ে আশঙ্কায় রয়েছেন মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকেরা।
পরীক্ষার দিনগুলিতে টালাব্রিজ সংলগ্ন এলাকার পরীক্ষার্থীদের যাতায়াতে যাতে কোনও অসুবিধা না হয় সে জন্য কলকাতা পুলিশের ট্র্যাফিক কন্ট্রোল রুম CCTV ক্যামেরায় সর্বক্ষণের নজরদারি চালাবে৷ এছাড়া এই প্রথমবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরীক্ষার্থীরা লালবাজারে অভিযোগও জানাতে পারবে। হোয়াটসঅ্যাপে
অভিযোগ জানানোর নম্বর :
◾৯৪৩২৬-১০৪৪৩,
◾৯৪৩২৬-১০৪৪৬,
◾৯৮৭৪৯-০৩৪৬৫
◾৯৪৩২৬-২৪৩৬৫
এই সব নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ করে অভিযোগ জানানো যাবে৷ এ ছাড়াও রয়েছে পুলিশের ‘১০০’ নম্বর৷

টালা ব্রিজ সংলগ্ন এলাকায় এ বছর ১৭টি স্কুলে মাধ্যমিকের পরীক্ষাগ্রহণ কেন্দ্র করা হয়েছে। এই ১৭ স্কুলের সামনের রাস্তায় যান নিয়ন্ত্রণে সাধারণ পুলিশের পাশাপাশি থাকবেন ট্র্যাফিক পুলিশও। পরীক্ষা শুরুর আগে বা পরে পরীক্ষার্থীরা যানজটে আটকে গেলে দ্রুত তাদের সেখান থেকে বার করে নেওয়া যায়, সে কারনেই এই উদ্যোগ ৷
পুলিশসূত্রের খবর, কন্ট্রোল রুমের CCTV ক্যামেরায় বিশেষ নজর রাখা হবে টালা এবং তার সংলগ্ন এলাকায়। ওই এলাকার যে কোনও রাস্তায় সামান্য যানজট দেখলেই দ্রুত তা স্বাভাবিক করতে নির্দেশ দেবেন কন্ট্রোল রুমের অফিসারেরা। শুধু ট্র্যাফিক স্বাভাবিক রাখাই নয়, ওই সময়ে মাইক বা লাউডস্পিকার সংক্রান্ত অভিযোগ জানালে তা-ও সমাধানের আশ্বাস দিয়েছে কলকাতা পুলিশ।
কলকাতার নগরপাল অনুজ শর্মা টুইটারে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘‘মাইক, লাউডস্পিকার বা অন্য অসুবিধা হলেই ফোন বা হোয়াটসঅ্যাপ করে জানান।’’ ওসি এবং ডিসিদের পরীক্ষার সময়ে শব্দদূষণ আটকাতে সতর্ক থাকতে বলেছেন নগরপাল।
ট্র্যাফিক পুলিশের তরফে বলা হয়েছে, রাস্তাঘাটে অসুবিধায় পড়লে পরীক্ষার্থী বা তাদের অভিভাবকেরা
◾১০৭৩,
◾৯৮৩৬৯-৮৪৮১৪,
◾২২৫০-৫০৯৬,
◾২২১৪-৩৬১৪ নম্বরে যোগাযোগ করতে পারবেন। ফোন করা সম্ভব না হলে রাস্তায় কর্তব্যরত যে কোনও ট্র্যাফিক কর্মীর কাছে সাহায্য চাইলেও সমস্যা মেটানো হবে বলে জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে যে কোনও গাড়িকে আগে যাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। লালবাজার জানিয়েছে, প্রতি রাস্তায় পরীক্ষাগ্রহণ কেন্দ্রের নাম দিয়ে দিক-নির্দেশ থাকবে।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...