Thursday, June 25, 2026

আইপিএল শুরুর আগে অল স্টার ম্যাচের বল গড়াবে না, মুখ খুললেন সৌরভ

Date:

Share post:

আইপিএল শুরুর আগে অল স্টার ম্যাচের বল গড়াবে না। তার পরিবর্তে টুর্নামেন্ট শেষ হলেই হবে বহু প্রতীক্ষিত এই ম্যাচ। সেই কৌতূহল দূর করে জানালেন খোদ বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।তিনি জানিয়েছেন, আইপিএল ১৩-র মরশুম শেষেই বিশেষ ম্যাচটি আয়োজিত হবে।যদিও অল স্টার ম্যাচের সেই দিনক্ষণ এখনও জানানো হয়নি।ম্যাচটির ভেন্যু হতে পারে মোতেরা স্টেডিয়াম। এমনটাই শোনা যাচ্ছে।
এর আগে স্থির হয়েছিল, আইপিএল-এর প্রথম ম্যাচের দিন তিনেক আগে হবে অল স্টার ম্যাচ। কিন্তু টুর্নামেন্টের ঠিক আগে ফ্র্যাঞ্চাইজিরা ক্রিকেটার ছাড়তে রাজি নয় বলে জানা গিয়েছে।তাদের আশঙ্কা ক্রিকেটাররা চোট পেয়ে যেতে পারেন টুর্নামেন্টের আগে। আর চোট পেলে গোটা টুর্নামেন্টে ভুগতে হতে পারে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিকে। সেই কারণেই আপত্তি ছিল তাদের। তা ছাড়া এই ম্যাচের জন্য টেন্ডার দিতেও সময় লাগবে বোর্ডের।
বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভাবনা এই ম্যাচ। প্রথমে ঠিক হয়েছিল, আইপিএল-এর আটটি ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটারদের নিয়ে তৈরি হবে দু’টি দল। কিংস ইলেভেন পঞ্জাব, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স-এর ক্রিকেটারদের নিয়ে একটি দল। অন্যদিকে চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্সকে নিয়ে আরও একটি দল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে হচ্ছে না এই ম্যাচ। টুর্নামেন্ট শেষ হলেই তা হবে।

Related articles

আকাশ কালো করে বৃষ্টি বৃহস্পতির দুপুরে, উত্তরে ভরা বর্ষা 

লক্ষ্মীবারের দুপুরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি। বেলা গড়াতে শহরের একাংশে মুহুর্মুহু বাজ পড়া শুরু হয়।...

তারাতলাকাণ্ডে গ্রেফতার ৫, মৃতের সংখ্যা বেড়ে ১১

তারাতলার(Taratala) নির্মীয়মাণ গুদাম ধসের (Warehouse Collapsed) ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের। বুধবার রাতেই গুদামের সুপারভাইজার-সহ প্রায় ন’জনকে আটক করে...

সোনা-রুপোর দামে সামান্য স্বস্তি, জেনে নিন আজকের দর 

সোনা (Gold) বা রুপো (Silver) কেনার পরিকল্পনা করছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের সর্বশেষ দর। আন্তর্জাতিক...

জেনে নিন বৃহস্পতিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...