Thursday, March 19, 2026

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক পরিস্থিতি বদলে দিয়েছে! রাজ্যপাল

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘ এক ঘণ্টার বৈঠকে রাজভবন ও নবান্নের মধ্যে সম্পর্ক সহজ ও স্বাভাবিক হয়েছে। তা নিজেই জানালেন রাজ্যপাল। উত্তরবঙ্গে সাংবাদিকদের মুখোমুখী হয়ে জগদীপ ধনকড় বলেন, ‘‘বিগত ছ’মাসের পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতির মধ্যে আসমান জমিন ফারাক। তা গণতন্ত্রের পক্ষে যথাযথ। আমি সেই গণতন্ত্রের কথা মাথায় রেখেই বলব, রাজ্যে পুর ভোট যেনো হিংসামুক্ত হয়।

শুক্রবার শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘রাজ্য সরকারের সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল না। কিন্তু এখন আমাদের মধ্যে মিষ্টিমধুর সম্পর্ক রয়েছে। কারণ এখন আমাদের মধ্যে সুন্দর বোঝাপড়া রয়েছে। শেষ কয়েকদিন আমার সঙ্গে মুখ্যসচিব সহ পার্থ চট্টোপাধ্যায়,অমিত মিত্র দেখা করেছেন। শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে। তাই এখন আর কোনও সমস্যা নেই। আর যে কোনও সমস্যা সমাধানের জন্য আলোচনাই একমাত্র পথ।’’

Related articles

লোক ভবনে রাজ্যপাল-প্রশাসন বৈঠক, আইনশৃঙ্খলা-ভোট প্রস্তুতি নিয়ে আলোচনা 

রাজ্যের নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি-র সঙ্গে প্রথমবার বৈঠকে বসল রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা। বৃহস্পতিবার লোক ভবন-এ প্রায়...

অপসারিত ৯ জেলাশাসককে নতুন দায়িত্ব রাজ্যের, কলকাতার দুই ডিইও-ও বদলি পদে

ক্ষমতা হাতে আসতেই রাজ্যের শীর্ষস্তর থেকে জেলাস্তরে প্রসাশনিক উদ্বেগজনকভাবে রদবদল করেছে নির্বাচন কমিশন। যা নিয়ে মুখ্যমন্ত্রী 'মধ্য রাতের...

জোড়াফুলে গোঁসা! ISF-এ যোগ তৃণমূলের বহিষ্কৃত নেতা আরাবুল ইসলামের  

আগেই বহিষ্কার করেছিল তৃণমূল (TMC)। জল্পনার অবসান করে ISF-এ যোগ দিলেন প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম (Arabul Islam)। বৃহস্পতিবারই...

আদিতে আস্থা শমীকের! বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় রীতেশ-রূপা-তরুণজ্যোতিরা

প্রথম প্রার্থী তালিকায় (Candidate List) তেমন চমক না থাকলেও, বৃহস্পতিবার প্রকাশিত হওয়া বিজেপির (BJP) দ্বিতীয় তালিকায় চমক রয়েছে।...