Tuesday, March 31, 2026

সবুজ-মেরুণে পর্যুদস্ত চার্চিল

Date:

Share post:

দুরন্ত মোহনবাগান। পর্যুদস্ত চার্চিল ব্রাদার্স। ঘরের মাঠে ২-৪ গোলে হেরেছিল বাগান। গোয়ায় তার প্রতিশোধ নিয়ে স্কোর লাইন ৩-০। স্কোর লাইন বলে দিচ্ছে ম্যাচে কাদের প্রধান্য ছিল।

শুরু থেকেই আক্রমণাত্মক। ড্যানিয়েল ফিরে দলে শক্তি বৃদ্ধি করেন। প্লাজাকে আটকালেন গঞ্জালেস। দূরন্ত। তাই ম্যাচের সেরা। একটা সঙ্ঘবদ্ধ দল। ফর্মে থাকা দল হিসাবে মোহনবাগান খেলল। ম্যাচের ৬ মিনিটে পাপার গোল। বেইতির ফ্রি কিক। গঞ্জালেস বল হেডে বল নামালেন। ঠাণ্ডা মাথায় পাপার গোল। পরের দুই গোল দ্বিতীয়ার্ধে। ৫১ মিনিটে ভিপি পেনাল্টি বক্সে ঢুকে জালে বল ঠেলতে ভুল করেননি ডান পায়ের গোলার মতো শটে। কয়েক মিনিটের ব্যবধানে গোল করলেন কোমরন। বাঁ প্রান্ত থেকে নংদোম্বার ভাসানো বল চার্চিল ডিফেন্ডারদের গায়ে লেগে ছিটকে এলে কামরনের গোল। দলের নয়া খেলোয়াড়েরা বুঝতেই দিলেন না তাঁরা মাঝপথে দলে ঢুকেছেন। ফলে মোহনবাগানের আই লিগ চ্যাম্পিয়ন হওয়া এখন সময়ের অপেক্ষা।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...