Wednesday, March 25, 2026

মোদির নেতৃত্বে সামনে এগোচ্ছে ভারত, তাঁর জীবনই এক অনুপ্রেরণা: ট্রাম্প

Date:

Share post:

আমরা ভারতকে ভালবাসি, ভারতকে সম্মান করি। আমরা ভারতের জন্য গর্বিত।

এই অসাধারণ দেশে এসে এই অসাধারণ আতিথেয়তা কখনও ভুলব না।

একজন চাওয়ালার ছেলে মোদি আজ বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের জনপ্রিয়তম নেতা। কঠোর পরিশ্রম করে তিনি নিজের যোগ্যতা প্রমাণ করেছেন।

মোদির যাত্রাপথ ও উত্থানটাই এক চমকপ্রদ অধ্যায়। তাঁর জীবন সবার কাছে অনুপ্রেরণা।

ভারতের উন্নতি, প্রগতি, মোদির নেতৃত্বে উন্নয়নের ধারা আমাদের কাছে এক অত্যাশ্চর্য বিষয়।

মোদির নেতৃত্বে ভারতের অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত।

ব্যক্তি স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার এদেশে সুরক্ষিত, সব ধর্মের মানুষ এখানে মিলমিশে থাকেন।

সবার সম্মান রক্ষায় বিশ্বাস করে ভারত। এদেশের ঐক্য সবার কাছে প্রেরণা।

আমেরিকা ভারতকে অত্যাধুনিক অস্ত্র দিয়ে সাহায্য করবে। অ্যাডভান্সড এয়ার ডিফেন্স সিস্টেম ভারতকে দেব আমরা। সাঁজোয়া কপ্টার ভারতকে দেওয়া হবে। আগামীকাল 3 বিলিয়ন ডলারের ডিল স্বাক্ষরিত হবে।

সন্ত্রাসে মদত বরদাস্ত করা হবে না। সন্ত্রাসবাদীদের মদত দিলে বড় মূল্য চোকাতে হবে। পাকিস্তানকেও আমরা সন্ত্রাসবিরোধী পরিকল্পনার সঙ্গে যুক্ত করব।

গড ব্লেস ইন্ডিয়া, গড ব্লেস ইউনাইটেড স্টেটস।

বিবেকানন্দ থেকে গান্ধীজী, প্যাটেল, বলিউড থেকে ক্রিকেট সব বিষয়ই এসেছে ডোনাল্ড ট্রাম্পের ভাষণে। প্রধানমন্ত্রী মোদিকে অভূতপূর্ব প্রশস্তিতে ভরিয়ে দিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক নিবিড় ও অটুট করার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প।

আরও পড়ুন-দিলওয়ালে থেকে দেওয়ালি, ট্রাম্পের হোমওয়ার্ক ঝড় তুলল হাততালির

Related articles

হরমুজ পেরোতে পারল না পাকিস্তানের জাহাজ: শান্তির বার্তা দিয়েও ব্যর্থ শাহবাজ!

হরমুজ প্রণালী খোলার জন্য উঠে পড়ে লেগেছে আমেরিকা। ক্রমশ নত হচ্ছে ইরানের কাছে, যোগাযোগ করছে বিশ্বের মধ্যস্থতাকারী দেশগুলির...

নন্দীগ্রামের অপবিত্র মাটিকে পবিত্র করার ডাক অভিষেকের, ‘দুয়ারে স্বাস্থ্য’-এর সঙ্গে প্রতিবছর ‘সেবাশ্রয়’-এর প্রতিশ্রুতি

পূর্ব মেদিনীপুরে ঝোড়ো প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন প্রথমে দাসপুর ও পরে কেশিয়াড়ি-দাঁতনের...

আইপিএলের সঙ্গে ইপিএল ম্যাচের তুলনা, সৌরভের নজরে একাধিক তরুণ

রেকর্ড দামে বিক্রি হয়েছে আইপিএলের(IPL) ২ দল আরসিবি (RCB) এবং রাজস্থান রয়্যালস। আইপিএল দলের এমন মূল্য দেখে অবাক...

একটানা ন’দিন পতনের পর আজ আন্তর্জাতিক বাজারে উর্ধ্বমুখী সোনার দাম!

ইরান বনাম ইজরায়েল - আমেরিকা সংঘর্ষের (Iran- Israel- US war) মাঝে মার্কিন প্রেসিডেন্টের প্রতিদিনের নতুন নতুন ঘোষণা বিনিয়োগ...