Friday, June 26, 2026

রাজ্যে আড়াই হাজার শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত মন্ত্রিসভার সিদ্ধান্ত

Date:

Share post:

সরকারি পদে কমপক্ষে আড়াই হাজার নিয়োগের সিদ্ধান্তে সায় রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। সোমবার, নবান্নে মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দফতরে নিয়োগের প্রস্তাব দেওয়া হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। সিদ্ধান্ত হয়, পুলিশ, স্বাস্থ্য, শিক্ষা দফতরে আপাতত নিয়োগ করা হবে। তবে, নতুন পদে নয়, দীর্ঘদিন ফাঁকা থাকায় যেসব বিভাগে কাজে সমস্যা হচ্ছে সেখানেই নিয়োগ হবে।

মন্ত্রিসভা সূত্রে খবর, পুলিশে টেলিফোন অপারেটর, ওয়্যারলেস অপারেটর পদে বেশি নিয়োগ করার প্রস্তাব দেওয়া হয়েছে। নিয়োগ হবে স্বাস্থ্য বিভাগেও। এদিন এই প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা।

পাশাপাশি দোল ও হোলিকে কেন্দ্র করে আগাম সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই সময় সব মন্ত্রীদের নিজেদের কেন্দ্রে থাকার নির্দেশ দেন তিনি। উৎসবকে কেন্দ্র করে যাতে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনকে সব রকম ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-দিল্লির হিংসার আঁচ না পড়ে কলকাতায়, সমস্ত থানাকে সতর্ক থাকার নির্দেশ নগরপালের

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...