Monday, May 18, 2026

বিরাটের দল নির্বাচন নিয়েই প্রশ্ন তুললেন কপিলদেব

Date:

Share post:

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথমবার হেরেছে ভারত৷ সোমবার বেসিন রিজার্ভে কিউয়িবাহিনীর কাছে ১০ উইকেটে পর্যুদস্ত হয়েছে টিম ইন্ডিয়া৷এরপরই বিরাটদের আত্মসমর্পণের সমালোচনা করেন প্রাক্তনরা৷ এবার মুখ খুললেন বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক কপিলদেব৷বিরাটের দল নির্বাচন নিয়েই প্রশ্ন তুললেন তিনি৷প্রথম একাদশে বার বার পরিবর্তন, ফর্মে থাকা ক্রিকেটারকে বাইরে রেখে টেস্ট ম্যাচের দলগঠনে বিরক্ত দেশের প্রাক্তন অধিনায়ক কপিলদেব।
বিস্মিত কপিল বলেছেন, দলে কেন এত পরিবর্তন? দল এমনভাবে তৈরি করা হোক, যাতে ক্রিকেটাররা আত্মবিশ্বাস পায়। একাধিক পরিবর্তনের কোনও অর্থই নেই। টিম ম্যানেজমেন্ট ফরম্যাট ভিত্তিক ক্রিকেটারদের দলে নেওয়ার পক্ষপাতী। লোকেশ রাহুল দারুণ ফর্মে ছিল। কিন্তু টেস্ট সিরিজে ওকে বাইরে রেখেই দল তৈরি হচ্ছে। কোনও ক্রিকেটার যখন ফর্মে রয়েছে, তখন তো তাকে খেলানোই উচিত।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে রাহুল ২২৪ রান করেন।ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ থেকে রাহুলের সংগ্রহ ২০৪ রান। এই পারফরম্যান্সের পরেও রাহুলের জায়গা হয়নি টেস্ট সিরিজে। কিউয়িদের সামনে দাঁড়াতেই পারেনি ভারতীয় দল।
কপিল বলেছেন, আমরা যদি ম্যাচটা খুব ভাল করে বিশ্লেষণ করি, তা হলে বলব দলে এতগুলো পরিবর্তন কেন আনা হচ্ছে। প্রতিটি ম্যাচেই নতুন দল খেলতে নামছে। দলে কারওরই জায়গা পাকা নয়। কারওর জায়গা যদি দলে নিশ্চিত না হয়, তা হলে তা সংশ্লিষ্ট ক্রিকেটারের ফর্মকেই প্রভাবিত করে।
ভারতের ব্যাটিংয়ে গভীরতা রয়েছে। বিরাট কোহালি, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানের মতো ব্যাটসম্যান আছে দলে। কপিল বলেছেন, ব্যাটিং অর্ডারে বড় বড় সব নাম। দুটো ইনিংসে যদি দুশো রানও না হয়, তা হলে জেতা সম্ভব নয়।


Related articles

সপ্তাহের শুরুতেই ফের মেট্রো বিভ্রাট, অফিস টাইমে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

রবিবারের ভোগান্তির রেশ সোমবারেও। ছুটির দিনের পর কাজের সপ্তাহের প্রথম দিন সকালেই বড়সড় মেট্রো বিভ্রাটের শিকার হলেন মেট্রোর...

পরপর বাইকে ধাক্কা বাসের: তপসিয়ায় মর্মান্তিক মৃত্যু ১ জনের, গুরুতর আহত ২

বেপরোয়া বাসের দৌরাত্ম্য পিছু ছাড়ছে না শহর কলকাতার। নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় এবার তপসিয়ায় মৃত্যু হল এক বাইক...

‘ফাইন আর্টসে’র নান্দনিক ‘প্রত্যাবর্তন’: সিনেমাপাড়া বাঁচুক, বার্তা রূপা-রুদ্রনীলের

নতুন সরকারের হাত ধরে নতুন অধ্যায়ের অপেক্ষায় টলিপাড়া। তারই সূচনা হল রবিবারের নন্দনে। নতুন করে মুক্তি পেল ‘অ্যাকাডেমি...

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...