Tuesday, June 23, 2026

বিজেপি ছাড়ার পথ খুঁজছেন মুকুল রায়?

Date:

Share post:

মুকুল রায় কি বিজেপি ছাড়তে চান? এনিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। একাধিক ইঙ্গিত নিয়ে জোর চর্চা।

মুকুলশিবির সূত্রে খবর, বিজেপির একটি অংশের আচরণে মুকুল অসন্তুষ্ট, উপেক্ষিত, অপমানিত। তিনবছর হয়ে গেল তিনি বিজেপিতে। অথচ কোনো বড় পদ পান নি। একমাত্র কৈলাস বিজয়বর্গীয় তাঁকে গুরুত্ব দেন। রাজ্যস্তরের একাধিক নেতা মুকুল সম্পর্কে যা যা মন্তব্য করছেন বলে সামনে আসছে, তা অত্যন্ত আপত্তিকর। শমীক ভট্টাচার্যর গলা বলে যে ফোনালাপ ঘুরছে, তাতে মুকুলকে যা তা কথা বলা হয়েছে। মুকুল মুখ বুজে হজম করছেন। দলের পারফরমেন্স নিয়েও মুকুল হতাশ। আসন্ন পুরভোটেও তিনি ভবিষ্যৎ ভালো দেখছেন না। নিজে যেটুকু দায়িত্ব পাচ্ছেন, সেখানেও কাজ করতে অনেক সমস্যা। মুকুলকে ঠেকাতে বিজেপির একটা বড় অংশ সক্রিয়।

এই সূত্রেই খবর, মুকুল বিজেপি ছাড়ার কথা ভাবছেন? তিনি কি তৃণমূলে ফিরতে চান? সেখানে সমস্যা হলে কংগ্রেসে যাওয়ার চেষ্টা করবেন। তবে সেইপথও মসৃণ নয়।

মুকুলের ঘনিষ্ঠমহল অবশ্য বলছে, বিজেপির একাংশের কাজে মুকুল হতাশ এবং তিতিবিরক্ত ঠিকই। কিন্তু তাই বলে তিনি এখনই দল ছাড়ার কথা এখনই ভাবছেন না। দিল্লির একাধিক নেতা তাঁকে পছন্দ করেন। মুকুল ধৈর্য ধরে অপেক্ষা করছেন।
বস্তুত, লোকসভা নির্বাচনের সময় রাজ্যে বিজেপির যে হাওয়া উঠেছিল, তা আর এখন নেই। মুকুলশিবির মনে করছেন, রাজ্যস্তরে যথাযথ পদক্ষেপ নিলে বিজেপির এই দুর্বলতা দেখা যেত না। মুকুল এই বিষয়ে কিছু রণনীতি নিচ্ছেন বলেও ইঙ্গিত মিলেছে।

আরও পড়ুন-রাজধানীতে হিংসার বলি গোয়েন্দা অফিসার! মৃতের সংখ্যা বেড়ে ২১

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...