Monday, March 16, 2026

দিল্লি হিংসা: অমিত শাহের ইস্তফা দাবি সোনিয়া গান্ধীর

Date:

Share post:

দিল্লির হিংসা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফা দাবি করলেন কংগ্রেসের কার্যকরী সভানেত্রী সোনিয়া গান্ধী। বুধবার সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রকের পাশাপাশি দিল্লির রাজ্য প্রশাসনের বিরুদ্ধেও তোপ দাগেন সোনিয়া। দিল্লির মুখ্যমন্ত্রী কোথায়? প্রশ্ন তোলেন তিনি। কংগ্রেস সভানেত্রীর অভিযোগ, ষড়যন্ত্র করেই দিল্লিতে হিংসা ছড়ানো হচ্ছে।

বুধবার সকালে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক হয়। ছিলেন সভানেত্রী সোনিয়া গান্ধি সহ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, এ কে অ্যান্টনি, গুলাম নবি আজাদ, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তবে, বিদেশে থাকায় বৈঠকে ছিলেন না রাহুল গান্ধী। শহরে শান্তি ফেরাতে ‘চূড়ান্ত ব্যর্থতার’ দায়ে স্বীকার করে অমিত শাহের পদত্যাগের দাবি ওঠে বৈঠকে।

এরপরে সাংবাদিক বৈঠকে সোনিয়া, স্বরাষ্ট্রমন্ত্রকের পাশাপাশি দিল্লি সরকারেরও সমালোচনা করেন। তাঁর অভিযোগ, কেজরিওয়ালের প্রশাসন সময়মতো তৎপর হতে পারেনি বলেই হিংসা ছড়িয়েছে। দিল্লিতে যা ঘটছে, তার পিছনে সরকারের চূড়ান্ত গাফিলতিই দায়ী। এই ব্যর্থতার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে কংগ্রেস।

আরও পড়ুন-মোদির প্রশংসা করায় অরুণ মিশ্রকে কী বলল বার অ্যাসোসিয়েশন!

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...