Friday, April 3, 2026

দিল্লির হিংসায় মৃত্যু বেড়ে ৩৫

Date:

Share post:

দিল্লিতে সাম্প্রদায়িক হিংসার ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৩৫। পরিস্থিতি এখন শান্ত হলেও হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আহতদের অনেকেরই গত দুদিনে মৃত্যু হয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল নিজে পরিস্থিতি দেখভাল করতে শুরু করার পর উত্তর পূর্ব দিল্লির পরিস্থিতির উন্নতি ঘটেছে। দিল্লিবাসীর মধ্যে আস্থা বাড়ানো ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আর্জি জানিয়ে দেরিতে হতেও মাঠে নেমেছে দিল্লির আপ সরকার।

এদিকে বৃহস্পতিবার সকালে কংগ্রেসের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে সঙ্গে নিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী চিদম্বরম সহ একাধিক কংগ্রেস নেতা। দিল্লির হিংসা নিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেন তাঁরা।

আরও পড়ুন-রাষ্ট্রপতির সঙ্গে দেখে করেও অমিত শাহর ইস্তফা দাবি সোনিয়ার

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...