Friday, April 3, 2026

৩ ম্যাচে লাগাতার জয়, বিশ্বকাপের শেষ চারে ভারতের প্রমীলা বাহিনী

Date:

Share post:

টি টোয়েন্টি বিশ্বকাপে বৃহস্পতিবার নিউজিল্যান্ডকে ৩ রানে হারিয়ে হরমনপ্রীতরা পৌঁছে গেলেন টুর্নামেন্টের সেমি ফাইনালে। এ নিয়ে বিশ্বকাপে লাগাতার তিনটি ম্যাচ জিতল ভারতের মহিলা ক্রিকেটদল। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ব্যাটে বলে ধূলিসাৎ করে দেওয়ার পর, তৃতীয় ম্যাচেও চলল ভারতের দাপট।

টস জিতে এ দিন নিউজিল্যান্ড বলিং এর সিদ্ধান্ত নেয়। ২০ ওভারে ভারত আট উইকেটে ১৩৩ রান করে। এ দিন ওপেনার শেফালি ভার্মা ভাল রান করেন ৩৪ বলে ৪৬ রান, এর মধ্যে ছিল চারটি চার ও তিনটি ছয়। বুধবারই সতীর্থ স্মৃতি মান্ধানা শেফালির প্রশংসা করে বলেন, শেফালি বদলে দিয়েছেন দলকে।

শেফালি রান পেলেও মান্ধানা এ দিন ১১ রান করেন। তিন নম্বরে নামা তানিয়া ভাটিয়া ২৫ বলে ২৩ রানের বেশি করতে পারেননি। মিডল অর্ডারও রান পায়নি। অধিনায়ক হরমনপ্রীত কউর এ দিনও ব্যর্থ। ব্যাটসম্যানরা ভাল রান না পাওয়ায় ভারত তোলে আট উইকেটে ১৩৩ রান।

টি টোয়েন্টির হিসাবে বিচার করলে এই রান সংখ্যা খুব একটা বেশি নয়।কিউয়িদের হাত থেকে ম্যাচ ছিনিয়ে আনতে হলে শুরু থেকে উইকেট তোলা ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা খোলা ছিল না ভারতের সামনে। সেই কাজটাই করেন পুনম যাদব, শিখা পাণ্ডেরা।

২০ ওভারে কিউয়িরা তোলে ছ’উইকেটে ১২৯ রান।টানা তিনটি ম্যাচ জিতে গ্রুপ এ-তে ভারত এখন ছয় পয়েন্ট নিয়ে এক নম্বরে। টুর্নামেন্টের প্রথম দল হিসাবে এ দিন শেষ চারে গেল ভারত।

আরও পড়ুন-সেমি ফাইনালে ফিরতে মরিয়া অভিমন্যু, পাশে আকাশদীপ

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...