Friday, April 10, 2026

শঙ্করপুরে মৃত যুবতীর পরিচয় মিলল, খুনি প্রেমিক?

Date:

Share post:

শঙ্করপুরে অজ্ঞাত পরিচয় যুবতীর দেহ উদ্ধারের ঘটনায় সামনে এলো পরিচয়। ২৪ ফেব্রুয়ারি সোমবার ভাটপাড়ার বেল্লে শঙ্করপুর গ্রামের ওই যুবতীর অর্ধ পোঁতা দেহ উদ্ধার হয়। তদন্ত শুরু করে ভাটপাড়া থানার পুলিশ। জানা যায়, যুবতীর নাম আশা সাউ। বছর কুড়ির ওই তরুণী কাকিনাড়া প্রেমচাঁদ নগরের বাসিন্দা ছিলেন। মৃতার পরিবার সূত্রে খবর, তাঁদের বাড়ির কাছেই স্থানীয় এক যুবক সামসাদ খান ওরফে গোর্খা তাঁকে প্রেমের জালে ফাঁসিয়ে ওই শঙ্করপুর গ্রামের বাড়িতে নিয়ে যেত। অভিযোগ, সেখানেই আশাকে খুন করা হয়েছে। অভিযোগের তির সামসাদের দিকে।
ভাটপাড়া থানায় অভিযুক্ত সামসাদ খানের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করছে মৃতার পরিবার। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের মোবাইল ট্রাক করা গিয়েছে। বিহারে কোথাও সামসাদ গা ঢাকা দিয়েছে বলে অনুমান।

Related articles

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...

ফাঁস হওয়া ভিডিও নিয়ে হুমায়ুন-শুভেন্দু এক সুর! যোগ প্রমাণ করে দিলেন অভিষেক

বিজেপির সঙ্গে ডিল করে বাংলার ভোট মঞ্চে হুমায়ুন। নতুন দল ঘোষণার সময় থেকেই বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস যে...

দেব এবার পরিচালক! ‘দেশু ৭’-এ দেখা যাবে অনির্বাণকেও 

টলিপাড়ার 'রাজার রাজা' এবার হাতপাকাতে চলেছেন পরিচালনায়। ৭২ ঘণ্টা ডেডলাইন শেষ হতে না হতেই এবার 'দেশু ৭'-এ (DeSu...

SIR করে ন্যায্য ভোটারদের নাম বাদের পরিকল্পনা: লেক মার্কেটে প্রতিবাদ গণমঞ্চের

বাংলার ভোটার তালিকা থেকে যেভাবে ন্যায্য ভোটারদের ধাপে ধাপে বাদ দিয়ে নির্বাচন সংঘটিত করার পথে নির্বাচন কমিশন, তার...