Sunday, April 5, 2026

করোনার ছোবলে প্রাণ হারালেন ১ মার্কিন নাগরিক

Date:

Share post:

করোনাভাইরাসের জেরে এবার মার্কিন যুক্তরাষ্ট্রে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সূত্রের খবর, এই ভাইরাসের জেরে আমেরিকায় প্রথম মৃত্যু হল। শনিবার ওয়াশিংটনে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

আমেরিকায় এখন পর্যন্ত ৬৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গোটাবিশ্বে এই রোগে আক্রান্তের সংখ্যা মোট ৮৫ হাজার জন। এর মধ্যে প্রায় ২৯০০ জনের মৃত্যু হয়েছে। নিহতের একটা বড় অংশই চিন দেশের নাগরিক। ওয়াশিংটনের গভর্নর জে ইনস্লি এক বিবৃতিতে জানান, করোনাভাইরাসে মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক। নাগরিকদের সুস্থ ও নিরাপদ রাখতে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।

করোনাভাইরাসে মার্কিন যুক্তরাষ্ট্রে এদিনই প্রথম মৃত্যু হলেও এর আগে গত ৬ ফেব্রুয়ারি চিনের উহান শহরের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমেরিকার এক নাগরিকের মৃত্যু হয়। এদিকে এই ভাইরাসের সংক্রমণের জেরে সংক্রামিত রোগীর সন্ধান ৬টি মহাদেশে মিলেছে। চিনের পরে সর্বাধিক ভাইরাস সংক্রামিত দেশ হিসেবে ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে ইরান ও দক্ষিণ কোরিয়া। বিশেষ পরয়োজন ছাড়া দেশের বাইরে পা রাখার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা সরকার। শুধু তাই নয়, করোনাভাইরাস সংক্রামিত দেশের নাগরিকরা যাতে আমেরিকায় ঢুকতে না পারে সেই বিষয়েও চরম সতর্কতা জারি করা হয়েছে ওয়াশিংটনে।

আরও পড়ুন-ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করল আমেরিকা-তালিবান

Related articles

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...