Friday, April 3, 2026

আরও ১৫ জন দাগী আসামীর সঙ্গে পুলিশ হেফাজতে সৌরদীপ

Date:

Share post:

জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছে শিলচরের গুরুচরণ কলেজের অতিথি অধ্যাপক সৌরদীপ সেনগুপ্তের। দুদিন জেল হেফাজতেই রয়েছেন তিনি। সূত্রের খবর, জেলে গুরুতর অভিযোগে বন্দি আরও ১৫ জনের সঙ্গে রাখা হয়েছে সৌরদীপকে। তাঁর শারীরিক অবস্থা বুঝে প্রয়োজনে কাছের কোনও মেডিক্যাল কলেজে তাঁকে ভর্তি করা হতে পারে।

এই ঘটনার সূচনা হয় শনিবার। কয়েকদিন ধরে চলা দিল্লির হিংসাত্মক পরিস্থিতি এবং কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে ফেসবুকে একটি পোস্ট করেন সৌরদীপ সেনগুপ্ত। এরপর সৌরদীপের পোস্ট শেয়ার তাঁকে স্যোশাল মিডিয়াতেই অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়। অশান্তির আঁচ বুঝতে পেরে পোস্ট ডিলিট করেন দেন সৌরদীপ। এমনকী ক্ষমাও চেয়ে নেন তিনি। তারপরেও গ্রেফতারি এড়ানো যায়নি। মোদি বিরোধী পোস্টের কারণে কলেজে বিক্ষোভ দেখায় এবিভিপির সদস্যরা।

আরও পড়ুন-সিএএ-র বিরোধিতা করায় ফের দেশ ছাড়ার নির্দেশ পড়ুয়াকে

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...