Friday, March 27, 2026

বাংলার কাছে রঞ্জি ট্রফির ফাইনালে ওঠার হাতছানি

Date:

Share post:

চতুর্থ ইনিংসে জয়ের জন্য কর্নাটকের দরকার ছিল ৩৫২ রান। কিন্তু সেই রান তাড়া করতে নেমেও সোমবার হিমসিম অবস্থা কর্নাটকের। প্রথম ওভারেই প্রথম ইনিংসের নায়ক ঈশান পোড়েলের বলে আউট হন লোকেশ রাহুল।

সোমবার ইডেন গার্ডেন্সে কর্নাটকের বিরুদ্ধে রঞ্জি ট্রফি সেমিফাইনালের তৃতীয় দিনে বাংলার দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ১৬১ রানে।এ দিন সকালে চার উইকেটে ৭২ রান নিয়ে দ্বিতীয় ইনিংসে শুরু করেছিল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায় (৪৫) ফেরেন প্রথমে। প্রথম বলেই ফেরেন শ্রীবৎস গোস্বামী (০)। পর পর দু’বলে সুদীপ-শ্রীবৎসকে ফিরিয়ে হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে ছিলেন রনিত মোরে। কিন্তু তা হয়নি।

এর পর সপ্তম উইকেটে ৬১ রান যোগ করেন অনুষ্টুপ মজুমদার ও শাহবাজ আহমেদ। এই জুটিই বাংলার লিডকে তিনশোর ওপারে নিয়ে যায়। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন শাহবাজ (৩১)। কিন্তু শাহবাজ ফেরার পরই নামে ধস। ১১ রানের মধ্যে পড়ে শেষ চার উইকেট। অনুষ্টুপ মজুমদার ফেরেন ৪১  রানে। আকাশ দীপ (১), ঈশান পোড়েল (০) ফেরেন পর পর। অপরাজিত থাকেন মুকেশ কুমার (৬)। কর্নাটকের সফলতম বোলার অভিমন্যু মিঠুন (৪-২৩)। কৃষ্ণাপ্পা গৌতম (৩-১৫), রনিত মোরে (২-৫৬), প্রসিদ্ধ কৃষ্ণ (১-৪৫) নেন বাকি উইকেট।

প্রথম ইনিংসে বাংলা তুলেছিল ৩১২। কর্নাটকের প্রথম ইনিংস শেষ হয়েছিল ১২২ রানে। ১৯০ রানের লিড পেয়েছিল অভিমন্যু ঈশ্বরনের দল।রঞ্জি ফাইনালে ওঠার জন্য কর্নাটককে করতে হবে আরও ২৫৪ রান। হাতে রয়েছে সাত উইকেট।

Related articles

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...