Friday, March 20, 2026

‘সামনা’র নতুন সম্পাদক উদ্ধবের স্ত্রী রশ্মি ঠাকরে

Date:

Share post:

স্বামী ও ছেলের সক্রিয় রাজনীতি ও সরকারি প্রশাসনে যুক্ত হওয়ার পিছনে রশ্মি ঠাকরের উৎসাহ ও অনুপ্রেরণা মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে সুবিদিত। অন্তরালে থেকেও শিবসেনার নীতি নির্ধারণ ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে পরামর্শ দেওয়ার কাজ করেন রশ্মি। তাঁর উচ্চাকাঙ্খা পূরণের জন্যই ছেলে আদিত্য ঠাকরে প্রথমবার বিধায়ক হয়েই পূর্ণমন্ত্রী হয়েছেন। এবার সেই রশ্মি ঠাকরে নিজেই বসলেন গুরুত্বপূর্ণ পদে। শিবসেনার মুখপত্র ‘সামনা’র নতুন সম্পাদক হলেন তিনি। এর আগে সম্পাদক ছিলেন উদ্ধব ঠাকরে। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার সময় অফিস অফ প্রফিটের বিতর্ক এড়াতে সম্পাদক পদে ইস্তফা দেন তিনি। সেই পদেই এখন উদ্ধবের স্থলাভিষিক্ত হলেন রশ্মি। আগের মতই কার্যনির্বাহী সম্পাদকের দায়িত্ব সামলাবেন রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউথ। প্রসঙ্গত, বাল ঠাকরে প্রতিষ্ঠিত দৈনিক সংবাদপত্র সামনা মারাঠি ভাষায় প্রকাশিত হয়। এর হিন্দি সংস্করণও আছে।

আরও পড়ুন-পুরনো কর্মীদের সম্মান, অহং ভেঙে মেশার পরামর্শ তৃণমূল নেত্রীর

Related articles

বাংলা ভেঙে নতুন রাজ্যের ছক! ভোটের পরেই ডিলিমিটেশন: বিস্ফোরক অভিযোগ মমতার

“ওরা বাংলা দখল করার নামে বাংলাটাই তুলে দিতে চায়৷ উত্তরবঙ্গ আর বিহারের কয়েকটি জেলা নিয়ে নতুন রাজ্য তৈরির...

একই দিনে বাড়ল বিশেষ পেট্রোল-ডিজেলের দাম: সামগ্রিক দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা

নরেন্দ্র মোদি সরকারে জমানায় মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ যেন একটা কাল্পনিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটের কোনও...

নির্বাচন আসা পর্যন্ত কীভাবে SIR শেষ: সাপ্লিমেন্টারি তালিকা না প্রকাশে সন্দেহ মমতার

একের পর এক দিন পেরিয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর প্রক্রিয়ার লজিকাল ডিসক্রিপেন্সি মামলার তালিকা এখনও বের করছে...

শাহি-ভোজ করিয়েও ব্রাত্য শালবনীর আদিবাসী পরিবার

একসময় জঙ্গলমহলে শালবনী ব্লকের যে আদিবাসী বাড়িতে ভূরিভোজ সেরে "আব কি বার, দো'শো পার" স্লোগান তুলেছিলেন অমিত শাহ-সহ...