Tuesday, June 16, 2026

“গোলি মারো…” অভিযুক্তদের আইনি সাহায্য দেবে বিজেপি

Date:

Share post:

গত রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জনসভায় যোগ দিতে যাওয়ার সময় একদল বিজেপি সমর্থক শহরের বুকে বিতর্কিত “গোলি মারো…” স্লোগান দিয়েছিলেন। যা নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল। ওই রাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গ্রেফতার করা হয়েছিল তিনজন অভিযুক্তদের। পরেরদিন আরও একজনকে আটক করে পুলিশ। পাশাপাশি, সিসিটিভি ফুটেজ দেখে আরও প্রায় ২৫ জনকে শনাক্ত করেছে পুলিশ।

এবার সেই অভিযুক্তদের আইনি সাহায্য করা হবে বলে জানালেন রাজ্য বিজেপি সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। তিনি জানিয়েছেন, “পুরো স্লোগান শোনা হয়নি। য ওরা আসলে বলতে চেয়েছে দেশের গদ্দার-বেইমানদের গুলি মারার কথা। আমরা ওদের আইনি সাহায্য দেবো। আশাকরি, আদালত বিষয়টি বুঝবে।”

অন্যদিকে, সেদিন আধাসেনার এক জওয়ান লাইসেন্সধারী পিস্তল কোমরে গুঁজে অমিত শাহের সভায় ঢুকতে গিয়ে ধরা পড়েন। জয়প্রকাশ মজুমদারের দাবি, সেই জওয়ান বিজেপির সমর্থক ছিল না। তৃণমূল গণ্ডগোল পাকাতে পাঠিয়েছিল তাকে।

আরও পড়ুন-করোনা আতঙ্কে বন্ধ হচ্ছে দিল্লির হায়াত?

Related articles

মোদির ‘মালিক’ আদানিকে চোখ রাঙালে মূল্য চোকাতেই হবে, বিষোদ্গার কংগ্রেসের

আদানিকে চোখ রাঙাবে, কার সাধ্যি! সে শত্রু হোক বা বন্ধু... আদানির (Goutom Adani) দিকে চোখ তুলে তাকালে, তাঁকে...

মাটি চুরির অভিযোগ! অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR

'মাটি চুরি'র অভিযোগ! এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR দায়ের...

নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের কাছে লিপস অ্যান্ড বাউন্ডসের তথ্য তলব ইডির 

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার প্রায় সাড়ে ১১ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদের পর এবার লিপস...

নেইমারকে নিয়ে বাড়ছে আশঙ্কা, চোটের উদ্বেগের মধ্যেই দিলেন সুখবর

মরক্কোর বিরুদ্ধে ড্র করে বিশ্বকাপের(World Cup) শুরুটা ভালো হয়নি ব্রাজিলের(Brazil) । গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নামার আগে ধাক্কা...