Saturday, June 20, 2026

অ্যান্টিগার বদলা সিডনিতে! টি-টোয়েন্টি নিয়ে তুঙ্গে উত্তেজনা

Date:

Share post:

বৃহস্পতিবার সিডনিতে ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড। আইসিসি ওমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা সেমি ফাইনাল নিয়ে তুঙ্গে উত্তেজনা।

চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে ভারতীয় প্রমিলাবাহিনী। টানা চারটি ম্যাচ জিতেছে দল। এবার শেষ চারের লড়াইয়ের পালা।  ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতীয় দলের দুই বড় ভরসা শেফালি ভার্মা আর পুনম যাদব। এখনও পর্যন্ত টুর্নামেন্টের সর্বাধিক উইকেটের মালিক পুনম। তবে হরমনপ্রীত,মান্ধানার রানে না থাকা চিন্তার কারণ দলের। বৃহস্পতিবারের সেমি ফাইনাল কার্যত বদলার ম্যাচ। দু’বছর আগে এই ইংল্যান্ডের কাছে হেরেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনাল থেকে ছিটকে যেতে হয়েছিল ভারতীয় প্রমিলাবাহিনীকে। অ্যান্টিগায় সেই হারের বদলা নিতে মরিয়া পুনম যাদবরা। ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠার হাতছানি ব্লু ব্রিগেডের সামনে।

আরও পড়ুন-ভালো আছেন কিংবদন্তি ফুটবলার পি কে ব্যানার্জি

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...