Saturday, April 18, 2026

৩৭ বলে শতরান করে তাক লাগিয়ে দিলেন হার্দিক

Date:

Share post:

৩৭ বলে শতরান করে তাক লাগিয়ে দিলেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ডে। মুম্বইয়ে প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট ডিওয়াই পাতিল টি-২০ প্রতিযোগিতায় এই কাণ্ড ঘটান তিনি। ওই ইনিংসে তিনি মেরেছেন ১০টি ছয়, আটটি চার।
চোটের জন্য দীর্ঘদিন দলের বাইরে ছিলেন হার্দিক। ভারতীয় দলে ফেরার জন্য মুম্বইয়ের এই টুর্নামেন্টটি পাখির চোখ ছিল তার কাছে । সেই প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচেই দুরন্ত সেঞ্চুরি করলেন তিনি । একটি ওভারে ২৬ রানও তোলেন হার্দিক।
আর কয়েক মাস পরেই টি-২০ বিশ্বকাপ। যেখানে হার্দিক ভারতের অন্যতম অস্ত্র হয়ে উঠতে পারেন। মার্চে সাউথ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ। সেখানে তিনি দলে ফেরেন কি না, সেটাই দেখার।
হার্দিক স্বয়ং বলেছেন, ‘‘আমি এ দিন কোনও পরিকল্পনা করে মাঠে নামিনি। আমার ব্যাটের আওতায় যা বল পেয়েছি, উড়িয়ে দিয়েছি।’’
তবে হার্দিক যে দুরন্ত ফর্ম দেখিয়েছেন তাতে আপাতত চূড়ান্ত স্বস্তিতে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা।

Related articles

মোদির ১৫ মন্ত্রক ৫৪,২৮২ কোটি খরচের কোনও হিসাব দেয়নি: ফাঁস CAG রিপোর্টে

বিরোধী রাজ্য়ে রাজ্য়ে ঘুরে প্রধানমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে সব দুর্নীতি বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে হয়। অথচ...

অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

“অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে...

মহিলা সংরক্ষণ নয়, I.N.D.I.A. একযোগে সংবিধান সংশোধনী বিল আটকছে: স্পষ্ট জানালেন অভিষেক

I.N.D.I.A. একজোট হয়ে বিরোধিতা করায় মহিলা সংশোধনী সংরক্ষণ বিল পাশ করতে পারেনি মোদি সরকার। বিজেপি চাইলেও সংবিধান আমরা...

মোদির পতন শুরু হয়ে গিয়েছে: ডিলিমিটেশন বিলের পরাজয়ে বাংলা থেকে দিল্লি দখলের বার্তা মমতার

কেন্দ্রের ক্ষমতা ধরে রাখতে দেশের রাজ্যগুলি থেকে নিজেদের সুবিধামতো ডিলিমিটেশনের মধ্যে দিয়ে লোকসভার আসন বাড়ানোর বিজেপির চক্রান্ত পরাস্ত...