Sunday, June 14, 2026

পেটিএম কর্মীর শরীরে করোনাভাইরাসের জীবাণু, বাকিদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ

Date:

Share post:

এখনও পর্যন্ত ৬০টি দেশের লোকজনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের খবর নিশ্চিত করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে যে, এতে হয়তো আরও অনেকেই আক্রান্ত হতে পারেন।
এত দ্রুত গতিতে ভাইরাসটি ছড়িয়ে পড়ার কারণে একে ঘিরে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
ভারতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এবার হরিয়ানার গুরুগ্রামে এক পেটিএম কর্মীর দেহে মিলল করোনা ভাইরাস। পেটিএম কর্তৃপক্ষের তরফে এখবরটি নিশ্চিত করা হয়েছে ।
জানা গিয়েছে, আক্রান্ত কর্মীর বয়স মাত্র ২৪ বছর। বর্তমানে তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে এবং বর্তমানে তিনি বেঙ্গালুরুর গান্ধী হাসপাতালে চিকিৎসাধীন। পেটিএম কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার তাঁদের এক কর্মীর করোনা ভাইরাসের রিপোর্ট পজিটিভ এসেছে।
ভারতে আসা ১৫ জন ইতালিয়ান পর্যটকের শরীরে মিলেছে করোনা ভাইরাস। তাদের শরীরে ভাইরাসের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছে এইমস। তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে।
আগামী কয়েকদিন ওই পেটিএম অফিসের সব কর্মীকে বাড়ি থেকে কাজ করার পরামর্শ দিয়েছেন পেটিএম কর্তৃপক্ষ। ওই অফিসটিকে সম্পূর্ণ ভাবে জীবাণুমুক্ত করে তারপরে ফের চালু করা হবে বলে জানানো হয়েছে।
গুরুগ্রামের পাশাপাশি উত্তরপ্রদেশের নয়ডার পেটিএমের অফিস অন্তত দু’দিন বন্ধ রাখা হবে বলে জানিয়েছে পেটিএম কর্তৃপক্ষ।

Related articles

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...