Sunday, June 7, 2026

হামলাকারীদের থেকে বাঁচতে মরিয়া মুষ্টিমেয় পুলিশ, প্রকাশ্যে দিল্লি হিংসার ভিডিও ফুটেজ

Date:

Share post:

দিল্লি হিংসার সবচেয়ে কলঙ্কিত দিন বোধহয় ২৪ ফেব্রুয়ারি। ওই দিনই গুলিবিদ্ধ হন কনস্টেবল রতন লাল। একই দিনে পুলিশের দিকে রিভলবার তাক করেন শাহরুখ। এবার প্রকাশ্যে এলো ওইদিনের ভিডিও ফুটেজ। তাতে দেখা যাচ্ছে, হামলার সময় উর্ধ্বতন আধিকারিককে বাঁচাতে গিয়ে গুলি লাগে রতন লালের গায়ে। এরপরেই হাসপাতালে মৃত্যু হয় রতন লালের। ভিডিও-তে প্রকাশ চাঁদবাগ এলাকায় পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ছেন মহিলারা। পুলিশকে ঘিরে ফেলে উত্তেজিত জনতা। দিল্লি পুলিশের ডিসিপি অমিত শর্মাকে মারধর করা হয়। তাঁকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হন কনস্টেবল রতন লাল। ভিডিও প্রকাশের পরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

হিংসা কবলিত চাঁদবাগে কোনও একটি বাড়ির ছাদ থেকে ভিডিওটি তুলেছিলেন জনৈক ব্যক্তি। তাতে দেখা যাচ্ছে, হামলাকারীরা পুলিশের দিকে ছুটে যাচ্ছে। রাস্তার চারদিকে ছড়িয়ে আছে ইট। জনতাকে দৌড়ে আসতে দেখে পুলিশকর্মীরা টিয়ার গ্যাসের শেল ফাটান। তাতে দৌড়ে পালায় হামলাকারীরা। ফের পুলিশের দিকে ধেয়ে যায় বিক্ষোভকারীরা। এরপরেই দেখা যায় বাঁচতে পালাচ্ছে পুলিশ। রাজনৈতিক মহলের মতে, সংঘর্ষ থামাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করেনি তা ওই ভিডিও থেকেই স্পষ্ট।

আরও পড়ুন-রোজ রিভিউ হচ্ছে, রাজ্যসভায় করোনা-পরিস্থিতি ব্যাখ্যা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

Related articles

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...