Saturday, June 20, 2026

রবীন্দ্রভারতী কাণ্ডে অভিযুক্তদের নিয়ে চন্দননগর কলেজেও নিন্দার ঝড়

Date:

Share post:

বৃহস্পতিবার রবীন্দ্রভারতী ক্যাম্পাসে দোল উৎসবের কিছু অশ্লীল ছবি ঘিরে বিতর্ক তৈরি হয় সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল এই ছবি দেখে নিন্দার ঝড় তোলেন নেটিজেনরা। ওই ছাত্রছাত্রীরা সকলেই হুগলির চন্দননগর কলেজের পড়ুয়া। এবার চন্দননগর কলেজের ছাত্র সংসদ অভিযুক্ত এই পাঁচজন ছাত্রী ছাত্রীদের বিপক্ষে চলে গেল। ছাত্র সংসদের এক সদস্য এদিন জানান, এখানকার ছাত্র-ছাত্রীরা রবীন্দ্রভারতীতে গিয়ে এই ভাবে অশ্লীল ভাষা প্রয়োগ করেছে। নিজেদের দায়িত্বে এই ঘটনা ঘটিয়েছে। এতে কোনও ভাবে কলেজ ও ইউনিয়ন দায়িত্ব নেবে না। রবীন্দ্রনাথ শিক্ষার গুরু, তাঁকে নিয়ে এই অশ্লীল ভাষার প্রয়োগ এটা খুবই রুচিহীন বলে মন্তব্য করেন ওই সদস্য।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়, অভিযুক্তরা রবীন্দ্রভারতীর পড়ুয়া নন তারা বহিরাগত ছিলেন। এর জেরে সিঁথি থানায় অভিযোগ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে ওই ঘটনায় যুক্ত পাঁচ ছাত্র ছাত্রী। পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে জলাভূমি ভরাটের অভিযোগ

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...