Saturday, June 20, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে জলাভূমি ভরাটের অভিযোগ

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে জলাভূমি ও জলাশয় ভরাটের কাজ। যার শীর্ষে বারাকপুর। অভিযোগ, কিছু রাজনৈতিক নেতা ও পুলিশের প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে চলছে এই কাজ।

কল্যাণী এক্সপ্রেসওয়ের দুধার ধরে কাঁচরাপাড়া থেকে বেলঘরিয়ার মধ্যে গোটা দশেক জায়গায় কাজ চলছে। সস্তায় জমি কিনে সেগুলির জমির দাগ নম্বর বদল করে কাগজ কলমে চরিত্রের বদল ঘটিয়ে ভরাট করে চড়া দামে কেনাবেচা চলছে। বীজপুর থানার কাঁচরাপাড়া, হালিশহর,ও নৈহাটি থানা, খড়দহ থানার বিলাকান্দার পঞ্চায়েত এলাকায় চলছে ভরাট। নতুন নতুন পানশালা তৈরি হচ্ছে। ভাটপাড়া ও জগদ্দল  থানার অন্তর্গত পুরসভা এলাকা, পানপুর কেউটিয়া পঞ্চায়েত, কাউগাছি ১ ও ২ নম্বর  পঞ্চায়েত এলাকায় চলছে জলাভূমি ও জলাশয় ভরাট করে বসবাসের জন্য চড়া দামে জমি বিক্রির কাজ চলছে।

পুলিশ ভূমি দফতর, পুরসভা, পঞ্চায়েতের ঘাড়ে দোষ চাপাচ্ছে অভিযোগ। প্রশ্ন উঠছে কীভাবে দিনের পর দিন সমাজের ভারসাম্য নষ্ট করার কাজ দিনের পর দিন চলতে পারে?  ভাটপাড়া এলাকায় ভরাটের অবস্থা নিয়ে থানার আধিকারিককে জানতে চাইলে তিনি বলেন “কেউ লিখিত অভিযোগ করেনি, করলে যাব, কেস করে দেব।” পুরসভার চেয়ারম্যান এবিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।

আরও পড়ুন-রবীন্দ্রভারতীর ঘটনায় বিস্ফোরক তসলিমা

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...