Sunday, April 12, 2026

প্রেসিডেন্সির বিক্ষোভে অবরুদ্ধ কলেজ স্ট্রিট, ক্ষুব্ধ সাধারণ মানুষ

Date:

Share post:

প্রেসিডেন্সির বিক্ষোভে নাজেহাল সাধারণ মানুষ। গত ১৮ ঘণ্টা অবরুদ্ধ কলেজ স্ট্রিট। হস্টেল সহ একাধিক দাবি নিয়ে আন্দোলন করছেন পড়ুয়ারা। বৃহস্পতিবার বিকেল থেকে মহাত্মা গান্ধী রোড অবরোধ শুরু করেন তাঁরা। এদিকে রাত পেরিয়ে গেলেও অবরোধ জারি রেখেছে তাঁরা। শুক্রবার বেলা বাড়তেই জটিল হয়েছে পরিস্থিতি। সাধারণ মানুষের সঙ্গে বচসা শুরু হয় পড়ুয়াদের। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য আন্দোলনে পূর্ণ সমর্থন রয়েছে। কিন্তু অন্যদের অসুবিধা করে আন্দোলন মেনে নেওয়া যাবে না। পুলিশ সহ সাধারণ মানুষের কথায় আপাতত ১ ঘণ্টার জন্য তুলে নেওয়া হয়। ফের অবরোধ শুরু করেছেন পড়ুয়ারা।
মহাত্মা গান্ধী রোডের একদিকে শিয়ালদহ স্টেশন অন্যদিকে হাওড়া স্টেশন। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ছাড়া ওই অঞ্চলে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়, হিন্দু স্কুল, হেয়ার স্কুল, সংস্কৃত বিশ্ববিদ্যালয়। এছাড়াও ওই অঞ্চলে রয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ এবং ট্রপিক্যাল স্কুল অব মেডিসিন। ব্যস্ত সময় পথ অবরোধ করায় নাজেহাল অবস্থা অফিস যাত্রী, পড়ুয়া সহ রোগীরা।
বৃহস্পতিবার মিছিল করে এমজি রোড ক্রসিংয়ে যান পড়ুয়ারা। হাতে প্ল্যাকার্ড, পোস্টার এবং মুখে স্লোগান। লোটা কম্বল নিয়ে পড়ুয়ারা রাত কাটান এমজি রোড ক্রসিংয়ে। কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান তুলে অবরোধ শুরু হয়। এদিকে পড়ুয়াদের দাবি, যতক্ষণ না উপাচার্য অনুরাধা লোহিয়া এসে তাঁদের সঙ্গে আলোচনায় বসছেন, ততক্ষণ অবরোধ চলবে। গোটা ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। তাঁদের দাবি, আন্দোলন হোক রাস্তার এক পাশে। অনুরাধা লোহিয়া বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হলে আলোচনায় বসা সম্ভব নয়।


Related articles

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...

জেলায়-জেলায় মমতা-অভিষেকের গুচ্ছ কর্মসূচিতে জমজমাট রবিবার

উত্তর থেকে দক্ষিণ দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা, কর্মিসভা, রোডশো করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের...

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...