Tuesday, June 9, 2026

গেলেন না ভবানী ভবনে, বিধায়ক খুনে ফের CID জেরা এড়ালেন মুকুল!

Date:

Share post:

নদীয়ার কৃষ্ণগঞ্জ-এর তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বিজেপি নেতা মুকুল রায়কে ভবানী ভবনে ডেকে পাঠিয়ে ছিল সিআইডি। আজ, শুক্রবার বেলা ১১টা নাগাদ তাঁকে ভবানী ভবনে জেরার জন্য তলব করা হয়েছিল। কিন্তু বিধায়ক খুনে ফের CID জেরা এড়ালেন মুকুল রায়। তিনি CID আধিকারিকদের জানিয়েছেন, আজ আসতে পারবেন না। তবে তদন্তের সহযোগিতা করতে পরবর্তী সময়ে আসবেন। সম্প্রতি, এই একই ঘটনায় রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে দীর্ঘক্ষণ জেরা করেছিলেন সিআইডি আধিকারিকরা। তার পর থেকে অসুস্থ হয়ে পড়েন জগন্নাথবাবু।

উল্লেখ্য, গতবছর সরস্বতী পুজোর দিন পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছিল সত্যজিৎ বিশ্বাসকে। এরপরই পুলিশ তদন্তে নেমে গ্রেফতার করেছিল বেশ কয়েকজনকে। নাম জড়িয়ে গেছিল বিজেপির। নাম উঠে এসেছিল বিজেপি নেতা মুকুল রায়েরও। সেই ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য এদিন ডেকে পাঠানো হয়েছে মুকুলকে।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...