Monday, June 8, 2026

মাধ্যমিকের খাতা দেখার তুঘলকি সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ পরীক্ষকরা

Date:

Share post:

মাধ্যমিকে আজব হুলিয়া নিয়ে পরীক্ষক মহলে চাঞ্চল্য। মধ্যশিক্ষা পর্ষদ এবার খাতা দেখার ক্ষেত্রে যে নিয়মনীতি করেছে, তাকে অবমাননাকর বলছেন পরীক্ষকরা। তার সবচেয়ে বড় উদাহরণ হলো বানান ভুলেও নম্বর কাটা যাবে না। সাহিত্যের পত্রে অর্থাৎ বাংলা বা ইংরেজিতে এমন নির্দেশ আসলে আত্মহননের সমান বলে মনে করছেন পরীক্ষকরা। তার সঙ্গে যে নিয়মগুলি যুক্ত হয়েছে সেগুলি নিয়েও বিস্তর প্রশ্ন–

১. বড় প্রশ্ন ঠিক লেখা হলে পুরো নম্বর দিতে হবে। না দিলে খাতাতেই তার কারণ লিখতে হবে।

২. প্রত্যেকটি উত্তরের নম্বর আলাদা বক্স করে লিখতে হবে। পর্ষদের বক্তব্য, চ্যালেঞ্জ করলে এক্ষেত্রে সুবিধা হয়। আর শিক্ষকরা বলছেন, এত সময় কোথায় পাব?

৩. আগে তিন খেপে খাতা জমা নেওয়া হতো। এবার ১৩ ও ২৪। ফলে ভুক হওয়ার সম্ভাবনা প্রবল।

একটি মহল বলছে, আগামী বছর ভোট। তার আগে পাশের হার বাড়ানোর এটা একটা পদ্ধতি পর্ষদের। এতে পড়ুয়াদের মান নামলেও কিছু যায় আসে না পর্ষদের।

Related articles

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...