Monday, April 13, 2026

জগন্নাথদেবের ৫৪৫ কোটি টাকার আমানত ইয়েস ব্যাঙ্কে গচ্ছিত, মাথায় হাত মন্দির কর্তৃপক্ষের

Date:

Share post:

ইয়েস ব্যাঙ্কের আর্থিক সংকটে বাদ গেল না পুরীর জগন্নাথ মন্দিরও। কারণ, ওই ব্যাঙ্কে জগন্নাথ দেবের নামে জমা রয়েছে ৫৪৫ কোটি টাকার আমানত। Yes Bank থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা বেঁধে দিয়েছে আরবিআই। তার জেরে এখন মাথায় হাত মন্দির কর্তৃপক্ষের।
আরবিআই-এর নির্দেশিকার জেরে জগন্নাথ ভক্তরা আশঙ্কিত হয়ে পড়েছেন বলে জানান  দৈতাপতি বিনায়ক দাসমহাপাত্র।
তিনি বলেছেন ,”আমরা তদন্ত দাবি করছি। বেসরকারি ব্যাঙ্কে টাকা রাখাটা উচিত হয়নি। দোষী ব্যক্তিকে চিহ্নিত করা হোক।”
জগন্নাথ সেনার আহ্বায়ক প্রিয়দর্শী পাটনায়েক বলেছেন,”বেসরকারি ব্যাঙ্কে জগন্নাথ দেবের আমানত রাখা বেআইনি। এজন্য দায়ী শ্রী জগন্নাথ মন্দির প্রশাসত ও মন্দির পরিচালনা কমিটি। তদন্তের দাবিতে পুলিশে অভিযোগ করা হয়েছে।” ওড়িশার আইনমন্ত্রী প্রতাপ জেনা আশ্বস্ত করে বলেছেন,”টাকা মেয়াদি আমানতে জমা রাখা হয়েছিল। সেভিংস অ্যাকাউন্টে নেই। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ওই ফিক্সড ডিপোজিট সরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।”

প্রসঙ্গত ,  ৩রা এপ্রিলের মধ্যে ইয়েস ব্যাঙ্কের গ্রাহকরা ৫০ হাজার টাকার বেশি তুলতে পারবেন না। যার ফলে সমস্যায় ব্যাঙ্কের প্রায় ২৯ লক্ষ গ্রাহক যাঁদের সেভিংস অ্যাকাউন্টে জমা রয়েছে প্রায় ৫ লক্ষ কোটি টাকা। ৩রা এপ্রিল পর্যন্ত ইয়েস ব্যাঙ্ক কোনও ঋণ দিতেও পারবে না। ব্যাঙ্কের পর্ষদ ভেঙে দিয়ে, স্টেট ব্যাঙ্কের প্রাক্তন সিএফও প্রশান্ত কুমারকে প্রশাসক পদে বসানো হয়েছে।

Related articles

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...

ট্রাইবুনালে বৈধ ভোটারের স্বীকৃতি পেলে ভোট দেওয়া যাবে কি, আজ নজর সুপ্রিম কোর্টে 

বাংলার বিধানসভা নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে ১৫২ টি বিধানসভা...

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...