Saturday, April 4, 2026

করোনা আতঙ্ক: মাথায় হাত রং ব্যবসায়ীদের

Date:

Share post:

কথায় আছে কারোর পৌষমাস কারোর সর্বনাশ। করোনাভাইরাসের আতঙ্কে ঠিক এই ঘটনাই ঘটেছে শহর শিলিগুড়ির রং এর বাজারে। করোনা আতঙ্কে একদিকে খোলা রং-এর বিক্রি নেই বললেই চলে। অন্যদিকে দেদার বিকোচ্ছে ভেষজ আবির। ফি বছর রং খেলার তিন-চারদিন আগে থেকেই ব্যবসায়ীরা রং এর পসরা সাজিয়ে বসে পড়েন। তাঁদের বিক্রিও শুরু হয়ে যায়।  কিন্তু এবছর করোনার থাবায় তাঁদের বিক্রি মার খাচ্ছে। ক্রেতার দেখাই মিলছে না। হাতেগোনা কয়েকজন রং কিনছেন।এতেই হতাশ রং ব্যবসায়ীরা। অন্যদিকে আবার প্রতি বছরের মতো এবছরও ফুল দিয়ে তৈরি ভেষজ আবির বিক্রি হচ্ছে বনদফতরের দোকান বনজে। প্রতিবার সেরকম বিক্রি না থাকলেও এবছর সকলে ঝাঁপিয়ে পড়েছেন এই আবির কেনার জন্য। কারণ একটাই করোনা আতঙ্ক। তাই সকলে এই আবির দিয়ে রং খেলতে চাইছেন। বনজের এক ব্যবসায়ী বলেন, ‘‘আমাদের আবিরে কোনওরকম রাসায়নিক পদার্থ নেই। নিশ্চিন্তে সকলে খেলতে পারবেন এই আবির দিয়ে। কারোর কোনওরকম ক্ষতি হবেনা। তবে এবছর আমাদের বিক্রি বাড়ার অন্যতম কারণই হলো করোনাভাইরাস। সবাই আতঙ্কে এই আবির কিনছেন।’’

আরও পড়ুন-এবছরও জয়জয়কার পিআরসিআই কলকাতা চ্যাপ্টারের

Related articles

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...