Friday, April 3, 2026

তাহলে কি পদ্ম-শিবিরেই শোভনের দ্বিতীয় ইনিংস ? জল্পনা তুঙ্গে

Date:

Share post:

রত্না চট্টোপাধ্যায়ের হাতে সাংগঠনিক দায়িত্ব তুলে দিয়ে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ‘তৃণমূল-ওয়াপসি’ পাকাপাকিভাবে বন্ধ করেছে তৃণমূল৷ তৃণমূলের এই সিদ্ধান্তে কিছুটা খুশি বঙ্গ-বিজেপি৷ বিজেপি এখন চাইছে ‘বদলা’ নিতে পদ্ম-শিবিরে সক্রিয় হোন শোভন৷ এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য রাজনৈতিক মহলে জল্পনা বৃদ্ধি করেছে৷ দিলীপ বাবু তৃণমূলের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে বলেছেন, “উনি এখন সক্রিয় নন এটা ঠিক। কিন্তু উনি যেহেতু আমাদের দলে রয়েছেন তাই আমাদের পক্ষে তাঁকে সক্রিয় করার চেষ্টা করতে হবে।” দিলীপ ঘোষ এর আগেও শোভনের পাশে দাঁড়িয়েছিলেন৷ কিছুদিন আগে পদ্মফুল এবং শোভন চট্টোপাধ্যায়ের ছবি দেওয়া হোর্ডিং দেখা গিয়েছিলো দক্ষিণ কলকাতা ও বেহালা এলাকায়৷ তখন দিলীপ বাবু বলেছিলেন, “শোভনবাবু যোগ্য নেতা৷ তাই উনি রাজনীতিতে সক্রিয় হোন এটা চায় মানুষ।”

ওই হোর্ডিং-এর পরেই স্পষ্ট হচ্ছিলো, তৃণমূল কংগ্রেসের সঙ্গে শোভনের সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা প্রায় নেই। এবার সেটা পরিষ্কার হয়েছে শোভন চট্টোপাধ্যায় দলের পূর্ব বেহালার বিধায়ক এবং কলকাতা পুরসভার ১৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হওয়া সত্ত্বেও তৃণমূল ওই এলাকায় দলের দায়িত্ব দিয়েছে শোভনের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে। ওদিকে দলকে একাধিকবার শোভন জানিয়েছিলেন রত্না আর তিনি এক মঞ্চে থাকবেন না। দল সেই কথার ভিত্তিতেই কার্যত ‘মুক্তি’ দিলো প্রাক্তন মেয়রকে৷ এই ঘটনার পর রাজনৈতিক মহলের ধারনা, তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর শোভন সক্রিয় হবেন বিজেপিতে৷ সূত্রের খবর,শোভনও নাকি এদিন ঘনিষ্ঠ মহলে বলেছেন, তৃণমূল কংগ্রেস এখন’ ক্লোজড চ্যাপ্টার’৷

শোভন বিজেপিতে যোগ দিলেও তাঁকে কখনই দলের কর্মসূচিতে দেখা যায়নি৷ উল্টে দেখা গিয়েছে, নানা ইস্যুতে বিজেপির সঙ্গে সংঘাতে জড়িয়েছেন তিনি৷ এরই ফাঁকে অবশ্য ভাইফোঁটার দিন ‘দিদি’-র কালীঘাটের বাড়িতে যান শোভন। তখন জল্পনা তৈরি হয়, শোভন তাহলে তৃণমূলে ফিরছেন! পাশাপাশি অমিত শাহ কলকাতায় এলেও দেখা করেননি শোভন৷ ফলে জল্পনা আরও দৃঢ় হয়৷

এবার কী হবে ? তৃণমূলের সঙ্গে শোভনের পাকাপাকি বিচ্ছেদ শনিবার হয়েই গেলো৷ জল্পনা তাই তীব্র, তৃণমূলকে ‘জবাব’ দিতে এবার বিজেপি শিবিরেই দেখা যাবে শোভন চট্টোপাধ্যায়কে ?

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যে তো তেমন ইঙ্গিতই খুঁজে পেয়েছে রাজনৈতিক মহল৷

আরও পড়ুন-আন্তর্জাতিক নারী দিবসে গুগলের অসাধারণ ‘ডুডল’, দেখে নিন ভিডিও

Related articles

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...