Saturday, April 4, 2026

এবার মধ্যপ্রদেশ: ফের শুরু রিসর্ট-রাজনীতি

Date:

Share post:

মধ্যপ্রদেশের মহা-সংকটের মধ্যে ফের শুরু দুই যুযুধান শিবিরের রিসর্ট-রাজনীতি। যে রাজনীতি প্রথম বিখ্যাত হয়েছিল কর্ণাটকের রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে। মঙ্গলবার রাতে ভোপালে বিজেপি পরিষদীয় দলের বৈঠকের পর সব বিধায়ককে একটি বড় বাসে করে হরিয়ানায় পাঠিয়ে দিয়েছে গেরুয়া শিবির। হরিয়ানায় মনোহরলাল খট্টরের নেতৃত্বে বিজেপি জোট ক্ষমতায়। ফলে সেখানে নিজেদের বিধায়কদের একজোট ও সুরক্ষিত রাখতে তোলা হয়েছে গুরুগ্রামের পাঁচতারা হোটেলে। এই মুহূর্তে গুরুগ্রামের আইটিসি গ্র্যান্ড ভারত হোটেলে রয়েছেন মধ্যপ্রদেশের বিজেপি বিধায়করা। এদিকে কমল নাথ সরকারের সঙ্গে এখনও যে কংগ্রেস বিধায়করা রয়েছেন তাঁরা যাতে ঐক্যবদ্ধ থাকেন সেজন্য তাঁদের সম্ভবত রাজস্থানের জয়পুরে পাঠানো হচ্ছে। রাজস্থানে কংগ্রেসের অশোক গেহলট সরকার। তাই ভোপাল থেকে দূরে সেখানেই তাঁদের নিরাপদে রাখতে চায় দল। যদিও ছত্তিশগড়ের কথাও শোনা যাচ্ছে। কারণ সেখানেও কংগ্রেসেরই সরকার।

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...