Saturday, April 4, 2026

মহামারির আকার নিয়েছে করোনা, ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

Date:

Share post:

নভেল করোনাভাইরাসের সংক্রমণকে প্যানডেমিক তথা বিশ্ব জুড়ে মহামারি ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সুবিশাল ভৌগোলিক এলাকা অর্থাৎ একাধিক মহাদেশে যখন একসঙ্গে রোগে সংক্রমণ দেখা যায় তখন তাকে প্যানডেমিক বলা হয়। গ্রিক শব্দ প্যান এর অর্থ সবাই এবং ডেমোস মানে মানুষ। বুধবার ভারতীয় সময়ে রাত দশটা নাগাদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা হু জানিয়েছে, এখনও পর্যন্ত নভেল করোনাভাইরাসের প্রকোপে গোটা বিশ্বে মৃত্যু হয়েছে ৪৩০০ মানুষের। তাই চরিত্রগত ভাবে একে এখন প্যানডেমিক তথা বিশ্বজোড়া মহামারি বলা যেতে পারে।

হু-র চিফ টেড্রোস অ্যাডানম একটি সাংবাদিক বৈঠকে বলেন, “প্রতি মুহূর্তে এই রোগের ওপর নজর রাখা হচ্ছে। যে তীব্রতায় এখন সংক্রমণ ছড়াচ্ছে তা যথেষ্ট উদ্বেগজনক। সবদিক বিচার করে কোভিড-19 নভেল করোনাভাইরাসের সংক্রমণকে প্যানডেমিক তথা বিশ্বজোড়া মহামারি বলে চিহ্নিত করার সিদ্ধান্ত নিয়েছি।” টেড্রোস আরও বলেন, ‘‘পৃথিবীর মোট ১১৪টি দেশে ছড়িয়ে এই রোগ। আগামী কয়েক দিন ও সপ্তাহে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা এবং মৃতের সংখ্যা লাফিয়ে বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যান্য দেশে এই সংক্রমণ ছড়ানোর সম্ভাবনাও রয়েছে।”

হু-র ডিরেক্টর মাইকেল রায়ান এদিন জানান, “কোনও রোগকে প্যানডেমিক ঘোষণা করার পিছনে কোনও অঙ্ক নেই। করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পরেও দেখা গিয়েছে বহু দেশ যথাযথ সতর্কতামূলক পদক্ষেপ করেনি। আমরা বার বার তাদের সতর্ক করেছি। গুরুত্ব দিয়ে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। সময় নষ্ট করার মতো অবস্থা নেই।”

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...