Saturday, April 4, 2026

উন্নাওয়ে ধর্ষিতার বাবাকে খুনে ১০ বছরের কারাবাস কুলদীপের

Date:

Share post:

উন্নাও ধর্ষণকাণ্ডে নির্যাতিতার বাবাকে খুনের দায়ে ১০ বছরের কারাবাসের হল প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের। বহিষ্কৃত বিজেপি নেতা সেঙ্গার ছাড়াও একই শাস্তির নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট মামলায় অভিযুক্ত কুলদীপের ভাই ও দুই পুলিশ কর্মীকেও। একইসঙ্গে সেঙ্গার ও তার ভাই অতুল সিংকে ১০ লক্ষ টাকা করে জরিমানাও করেছে আদালত। উন্নাও ধর্ষণকাণ্ডের জেরে আগেই দোষী সাব্যস্ত করা হয় কুলদীপ সহ ছ’জনকে।
শুক্রবার রায় ঘোষণার সময় জেলা জজ ধর্মেশ শর্মা জানান, ‘এই ঘটনায় আইনের শাসন ভেঙে পড়েছিল। জনপ্রতিনিধি ও সরকারি কর্মী হওয়ায় সেঙ্গার, অশোক ভাদাউরিয়া ও কে পি সিংয়ের আইনের শাসন রক্ষা করাই কর্তব্য। কিন্তু, তাঁরা নির্যাতিতার বাবাকে মারধর করে এবং শেষ পর্যন্ত মারধরের জেরেই তাঁর মৃত্যু হয়। ফলে এই মামলায় অভিযুক্তদের কোনও মতেই রেহাই দেওয়া সম্ভব নয়।’
এর আগে উন্নাও ধর্ষণের দায়ে কুলদীপ সেঙ্গারকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায় আদালত। গত বছরের ডিসেম্বর মাসে তাঁকে ওই সাজা দেওয়া হয়। এদিন আদালতের রায় রায় শোনার পর অশোক ভাদাউরিয়া ক্ষমা ভিক্ষা চায়। যদিও তা নাকচ করে দেন বিচারপতি।

আরও পড়ুন-ইতালিতে করোনা-মৃত্যু ১০২০, জরুরি অবস্থা জারি

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...