Saturday, April 4, 2026

মোহনবাগানের স্বার্থে মুখ্যমন্ত্রীর সঙ্গে তর্কও করলেন সৃঞ্জয়

Date:

Share post:

ইস্টবেঙ্গল চেয়েছিল ডার্বি পিছিয়ে দিতে।
মোহনবাগান চেয়েছে রবিবার খেলা হোক।

নবান্নে করোনা নিয়ে ক্রীড়ামহলের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় খেলা পিছনোর পক্ষে ব্যাট করায় ইস্টবেঙ্গল খুশি। দেবব্রত সরকার সেই সুরেই কথা বলেছেন।

শেষ পর্যন্ত খেলা পিছনোর সিদ্ধান্ত হলেও এর প্রতিবাদে দারুণভাবে লড়ে যান মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস। একটা সময়ে মমতার সঙ্গে তর্কেও জড়ান তিনি, যাতে একটু চটেও যান মুখ্যমন্ত্রী।
সৃঞ্জয় বলেন,” দর্শকশূন্য মাঠে খেলতে রাজি।”
বলেন,” যদি পিছোতে হয়, তাহলে আগে এখনই এআইএফএফ আমাদের জয়ী ট্রফি দিয়ে দিক। আপনি এআইএফএফকে বলুন।”
মমতা আপত্তি করলে সৃঞ্জয় বলেন,” রাজ্য সরকার তো মোহনবাগানকে আই লিগ জয়ের সম্বর্ধনা দিলো। তাহলে এআইএফএফ দিক। বাকি খেলা পরে করান।”
সৃঞ্জয় আরও বলেন,” ক্রিকেট হলে কেন ফুটবল হবে না? ওটা সারা দিন। এটা মাত্র 90 মিনিট।”
আর একবার বলেন,” কী চাই? তিন পয়েন্ট তো! ওয়াকওভার দিয়ে দেবো ইস্টবেঙ্গলকে। আমরা এখন সব হারলেও আমরাই চ্যাম্পিয়ন।”
একবার নীতুর সঙ্গে লেগে যায় সৃঞ্জয়ের।
মমতা থামান।
একবার মমতা চটে গিয়ে সৃঞ্জয়কে বলেন,” আমি তোমার কথা বেশি শুনছি বলে…। এটা ঠিক নয়।”
তবু নার্ভ শক্ত রেখে লড়ছিলেন সৃঞ্জয়।
কিন্তু তখনই খবর এলো ইডেনের ওয়ান ডে বন্ধ করে দিল ক্রিকেট বোর্ড। এরপর আর সৃঞ্জয় এগোতে পারেন নি। তিনিই বৈঠকে খবরটা দেন। মমতা তখন হেসে তাঁকে বলেন,” এই তো দেখলে। শুধু শুধু ঝগড়া করলে !”

Related articles

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...