Sunday, April 5, 2026

রোনাল্ডিনহোকে জেল থেকে বাঁচাতে মেসির ৩৩ কোটি টাকা আর্থিক সাহায্য !  

Date:

Share post:

বন্ধু রোনাল্ডিনিহোকে জেল থেকে বাঁচাতে ৩৩ কোটি টাকা খরচ করছেন লিও মেসি!
সম্প্রতি ব্রাজিলের কিংবদন্তি রোনাল্ডিনিহোর জেল হয়েছে ৷ ভুয়ো পাসপোর্ট নিয়ে যাতায়াতের জন্য প্যারাগুয়ের আধিকারিকরা তাঁকে জেলে পুরেছেন ৷ আর নিজের পুরনো সতীর্থকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সুপারস্টার লিও মেসি ৷ মেসি তাঁর পুরনো সতীর্থ ও বন্ধুকে বাঁচাতে এগিয়ে এসেছেন ৷ ৩৯ বছরের তারকাকে বাঁচাতে ৬ বারের ব্যালন ডি অর জয়ী আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ৷ জেলবন্দি রোনাল্ডিনিহোকে বাঁচাতে চারজন আইনজীবীকে নিয়োগ করা হচ্ছে ৷ প্রাথমিক ভাবে ধারণা ৪ মিলিয়ন ইউরো যা ভারতীয় মুদ্রায় তেত্রিশ কোটি টাকা খরচ হবে ৷
মেসি যখন বার্সার জুনিয়র থেকে উঠছিলেন তখন দাপটের সঙ্গে বার্সার জার্সিতে খেলছিলেন তিনি ৷ তাদের সেই সময়ের বন্ধুত্ব আজও অটুট প্রমাণ করল এই ঘটনা ৷

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...