Monday, April 13, 2026

কোচবিহার থেকে উধাও মাধ্যমিকের ইংরেজি খাতা

Date:

Share post:

কোচবিহার থেকে উধাও মাধ্যমিকের ইংরেজি খাতা। প্রশাসনিক সূত্রে খবর, তুফানগঞ্জ মহকুমার দেওচড়াই হাই স্কুলের ইংরেজি শিক্ষক উৎপল দাম তাঁর দায়িত্বে থাকা মাধ্যমিক পরীক্ষার ৭৩টি খাতা দিনহাটায় প্রধান পরীক্ষকের কাছে পৌঁছে দিতে যান। বাইকে যাওয়ার সময় ঘটে বিপত্তি। রাস্তায় বলরামপুর চৌপতি এলাকায় খাতাগুলি ‘হারিয়ে’ যায়।
ইতিমধ্যে তুফানগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন শিক্ষক উৎপল দাম। তবে সংবাদমাধ্যমের সামনে মন্তব্য করতে অস্বীকার করেন। কোচবিহার জেলার দায়িত্বপ্রাপ্ত মাধ্যমিক পরীক্ষা পর্যবেক্ষক মিঠুন বৈশ্য বলেন, ‘‘আমরা ইতিমধ্যেই পর্ষদের সঙ্গে আলোচনা করেছি। লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে। প্রশাসন ও পুলিশ যৌথভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমরা খাতাগুলি খুঁজে বার করার চেষ্টা করছি।’’
মধ্যশিক্ষা পর্ষদের উদাসীনতা নিয়ে এর আগেও একাধিকবার অভিযোগ উঠেছিল। মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার খাতা যেটা সুরক্ষিত থাকার কথা সেটা কীভাবে হারিয়ে গেল তা নিয়ে প্রশ্ন উঠছে। শনিবার সকাল থেকেই এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে জেলা জুড়ে। দেওচড়াই হাইস্কুলে তদন্ত করতে পৌঁছেছে তুফানগঞ্জ থানার পুলিশ। তবে প্রাথমিকভাবে শিক্ষক উৎপল দামকে জেরা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। কোচবিহার জেলা পুলিশ সুপার ডক্টর সন্তোষ নিম্বালকার বলেন, ‘‘পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে পুরো বিষয়টি জানানো হবে।’’

আরও পড়ুন-করোনা আতঙ্ক: বনগাঁয় রোগী পরিষেবায় নারাজ অ্যাম্বুল্যান্স চালক

Related articles

“উনি ২৯৪টি আসনের প্রার্থী! প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী?” মোদিকে মোক্ষম খোঁচা তৃণমূল সুপ্রিমোর

বাংলার সব জায়গায় তিনিই প্রার্থী, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)। কিন্তু তাঁকে নকল করতে গিয়ে ২৯৪ আসনে...

মোথাবাড়ি কাণ্ডে ফের NIA-র জালে ২ কংগ্রেস নেতা! আপাতত মুক্ত প্রার্থী সায়েম

মালদহের মোথাবাড়ি (Mothobari Incident) কাণ্ডে একের পর এক এনআইএ-এর (NIA) হাতে গ্রেফতার হচ্ছেন কংগ্রেস নেতারা (Congress Leader)। রবিবার...

বাঙালি অভিনেত্রীকে ‘মিষ্টি বার্তা’, আইপিএলের মধ্যেই নতুন সম্পর্কে চাহাল?

আইপিএলের মধ্যেই চর্চায় ফের চাহালের(Yuzvendra Chahal) নতুন সম্পর্ক। ধনশ্রীর পর আরজে মহওয়াশের সঙ্গে দেখা যেতে থাকে চহালকে। এবার...

মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে হবে আমেরিকাকে, ট্রাম্পের হরমুজ নিয়ন্ত্রণের হুঁশিয়ারির পাল্টা জবাব ইরানের 

শান্তি বৈঠক পুরোপুরি ব্যর্থ হতেই হরমুজ প্রণালী (Strait Of Hormuz) নিয়ন্ত্রণের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।সোমবার সন্ধ্যা...