Friday, April 3, 2026

নতুন আঙ্গিকে বাঙালির ড্রয়িংরুমে আসছে ‘ডেয়ারি মিল্ক গানে মিষ্টি ‘

Date:

Share post:

ক্যাডবেরি ডেয়ারি মিল্কের ভক্ত নয়, এমন মানুষ খুবই কম আছেন । আপনার মনের মানুষটি যদি এই তালিকায় থাকেন তবে তো কথাই নেই । তবে তাকে আপনি যে কোন দিনে উপহার দিতেই পারেন ‘ক্যাডবেরি ডেয়ারি মিল্ক’। কিন্তু তার সঙ্গে গানকে একাত্ম করার প্রয়াস সত্যিই দুরূহ । সেই কাজটি করছে একটি বেসরকারি প্রোডাকশন হাউস । সম্পূর্ণ নতুন আঙ্গিকে বাংলা গানকে ড্রয়িংরুমে পৌঁছাতে চাইছেন তারা।
ততক্ষণে ‘ ডেয়ারি মিল্ক গানে মিষ্টি ‘-র পরিচালক বলছেন রোল, ক্যামেরা, সাউন্ড, অ্যাকশন……
সঙ্গে সঙ্গে পাঁচটি ক্যামেরা বিভিন্ন অ্যাঙ্গেলে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত টুকরো টুকরো মূহুর্ত । সঙ্গে চলছে ট্রলি ক্যামেরার রেকর্ডিং । লাল জ্যাকেট পরিহিত গায়ক রাঘব গান ধরেছেন- ‘আজি এসেছি, আজি এসেছি এসেছি বঁধূ হে…’ রাঘবের সুরেলা কন্ঠে তখন গমগম করছে টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওর ৫ নম্বর ফ্লোর।
শুধুমাত্র রাঘব নয়, এই ভিডিওতে আছেন আরও অনেক নামীদামি শিল্পী । সব ঠিকঠাক থাকলে বাংলার শ্রোতাদের কাছে নতুন আঙ্গিকে হাজির হতে চলেছে এই অনুষ্ঠান।

আরও পড়ুন-টিকটক করে চাকরি হারানো কনস্টেবল এখন তারকা

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...