Monday, June 8, 2026

করোনা আতঙ্কের জেরে মাস্কের কালোবাজারি! ছুটির দিনে শহরজুড়ে ইবির তল্লাশি

Date:

Share post:

করোনার জেরে গোটা বিশ্বের পাশাপাশি আতঙ্ক গ্রাস করেছে ভারতবাসীকেও। ব্যতিক্রমী নয় শহর কলকাতাও। গুজব হোক কিংবা সত্যি, করোনা আতঙ্কে রাতারাতি কলকাতার বাজারগুলি থেকে উধাও মাস্ক। শহরজুড়ে মাস্কের জন্য কার্যত হাহাকার তৈরি হয়েছে। বেড়েছে কালোবাজারিদের দৌরাত্ম।

এবার মাস্কের কালোবাজারি রুখতে শহরজুড়ে শুরু হয়েছে ইবির তল্লাশি। রবিবার ছুটির দিনে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ শ্যামবাজারের বিভিন্ন মেডিকেল স্টোরে হানা দেয়। কলকাতা পুলিশের এমন পদক্ষেপে খুশি সাধারন মানুষ।

তবে ব্যাবসায়ীরা জানাচ্ছেন, বাইরে থেকেই বেশি দামে কিনতে হচ্ছে মাস্ক। প্রায় ৭০ থেকে ৮০ টাকা দিয়ে মাস্ক কিনতে হচ্ছে। তাই বিক্রিও করতে হচ্ছে বেশি দামে। ব্যবসায়ীরা আরও জানাচ্ছেন, আগে পুলিশের উচিত পাইকারি বাজারে হানা দেওয়া। তাহলে সমস্যা মিটবে।

Related articles

হকার উচ্ছেদ-কাণ্ডে ৭ মামলার জালেও আটকে রাখা গেল না সৃজনদের

যাদবপুর স্টেশন (Jadavpur Station) চত্বরে হকার উচ্ছেদে বাধা দিয়ে রবিবার রাতে গ্রেফতার হয়েছিলেন সিপিআইএমের নেতা সৃজন ভট্টাচার্য (CPIM...

সালিশি সভায় ডেকে তৃণমূল নেতাকে খুন! ক্ষোভ উগরে দিলেন অভিষেক

সালিশি সভায় ডেকে তৃণমূল নেতাকে খুনের (TMC Leader Murder Case) অভিযোগ পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে। মৃতের নাম মিহির ঘোষ।...

ফের কালীঘাটে অভিষেকের বাড়িতে CID, কবে তলব!

বিধানসভায় সই জাল-কাণ্ডের তদন্তে ফের তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ির দরজায় পৌঁছল CID।...

বিধানসভায় দীর্ঘ বৈঠকে ফিরহাদ, কার সঙ্গে!

মেয়র পদ থেকে ইস্তফা দিয়ে সোমবার বিধানসভায় গেলেন বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। গিয়ে কার সঙ্গে বৈঠক করলেন?...