Wednesday, March 18, 2026

সব ধর্মীয় স্থানেই জমায়েত এড়ানোর অনুরোধ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

করোনা সংক্রমণ ঠেকাতে কোনও ধর্মীয় স্থানেই যেন বেশি জমায়েত না হয়। এক্ষেত্রে বেলুড়মঠ দৃষ্টান্ত স্থাপন করেছে। নবান্নে সাংবাদিক বৈঠকে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সব ধর্মের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখেই আবেদন করা হচ্ছে ধর্মীয় সংগঠনগুলিও যেন ভিড় ও জমায়েত বন্ধে উদ্যোগী হয়। ইতিমধ্যেই বেলুড় মঠ-সহ বেশ কয়েকটি ধর্মীয় সংগঠন প্রসাদ বিলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, অন্যান্য ধর্মী সংস্থাকেই অনুরোধ করা হয়েছে, বড় জমায়েত এড়াতে বেলুড় মঠের মতো তারাও যেন সিদ্ধান্ত নেন। পাশাপাশি, তিনি বলে, এই পরিস্থিতিতে কোথাও কোনও মেলা না হওয়াই ভাল। পুজো হতেই পারে, তবে কোনও বড় জমায়েত যেন না করা হয়।

একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আতঙ্কের কোনও কারণ নেই। গুজবে কান দেবেন না। লজ্জা পাওয়ার কারণ নেই”। তিনি বলেন, অসুস্থ হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। পাশাপাশি, আত্মসন্তুষ্টিতে ভোগার কোনও কারণ নেই বলেও জানান মুখ্যমন্ত্রী। তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, করোনা খুব দ্রুত ছড়াচ্ছে। এই বিষয়ে ইতালি, ফ্রান্স, ইরান সহ বিভিন্ন দেশের উদাহরণ দেন মমতা।

তিনি জানান, বাংলা-র সঙ্গে বিভিন্ন দেশের সীমান্ত রয়েছে। করোনা সংক্রমণ রুখতে অনেক সীমান্তই বন্ধ রাখা হয়েছে।

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...