Friday, April 3, 2026

পাহাড়েও করোনা আতঙ্ক, পর্যটনে নিষেধাজ্ঞা জিটিএ-র

Date:

Share post:

সিকিমের পর দার্জিলিং। পর্যটকদের জন্য বন্ধ হয়ে গেল পাহাড়ের দরজা। ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে দার্জিলিং। বুধবার দার্জিলিং শহরে হোটেল মালিক, ট্যুর অপরেটর,গাড়ির মালিক সহ পর্যটনের সঙ্গে যুক্তদের নিয়ে বৈঠক করেন জিটিএ চেয়ারম্যান অনীত থাপা। এদিন বৈঠক শেষে অনীত থাপা জানান, বৃহস্পতিবার থেকে আর নতুন করে বুকিং নিতে পারবেন না হোটেল ব্যবসায়ীরা। কাউকে আর ঢুকতে দেওয়া হবে না বলে জানান তিনি। পর্যটক সহ সাধারণ মানুষের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কাজ ছাড়া অন্য কোথাও যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাজনৈতিক কোনও জমায়েত করা যাবেনা। একসঙ্গে ১০ জন বা তার বেশি জমায়েত করার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জিটিএ এর তরফ থেকে সচেতনতা বৃদ্ধির প্রচারও করা হবে।

আরও পড়ুন-করোনা সতর্কতা নিয়ে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী LIVE

Related articles

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...