Sunday, April 12, 2026

করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাতে একাধিক ট্রেন বাতিল করল রেল

Date:

Share post:

করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাতে এবার বাড়তি সতর্কতা নিল রেল । আসলে জমায়েত কমানোই প্রধান লক্ষ্য। আর সেই কারণে এ বার একগুচ্ছ ট্রেন বাতিল করল রেল।
মঙ্গলবার দক্ষিণপূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ৩১ মার্চ পর্যন্ত একাধিক ট্রেন তারা বাতিল করছে। তবে যে ট্রেন বাতিল করা হয়েছে সেগুলিতে এমনিতেই এই সময়ে খুব একটা বেশি যাত্রী হয় না।
যে যে ট্রেন বাতিল হয়েছে সেগুলি হল

১) ১২২৬২ হাওড়া-মুম্বই দুরন্ত এক্সপ্রেস (২৪ মার্চ আর ৩১ মার্চ)
২) ১২২৬১ মুম্বই-হাওড়া দুরন্ত এক্সপ্রেস (১৫ মার্চ আর ১ এপ্রিল)
৩) ১২৮৪৭/১২৮৪৮ হাওড়া-দিঘা-হাওড়া এসি এক্সপ্রেস (২০ মার্চ থেকে ৩১ মার্চ)
৪) ৮২৮৪১ সাঁতরাগাছি-চেন্নাই সেন্ট্রাল সুবিধা এক্সপ্রেস (২০ মার্চ আর ২৭ মার্চ)
৫) ৮২৮৪১ চেন্নাই সেন্ট্রাল-সাঁতরাগাছি সুবিধা এক্সপ্রেস (২১ মার্চ আর ২৮ মার্চ)
এ ছাড়াও দক্ষিণপূর্ব রেলের আরও কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে যেগুলি এরাজ্যের সঙ্গে সম্পর্কিত নয়।

Related articles

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...