Monday, June 22, 2026

‘স্রেফ রসিকতা করলেন প্রধানমন্ত্রী’, তোপ দাগলেন তৃণমূলের সুখেন্দুশেখর

Date:

Share post:

“দেশের যখন চরম সংকটজনক পরিস্থিতি, দেশবাসী যখন আতঙ্কিত, তখন জাতির উদ্দেশ্যে স্রেফ রসিকতা করলেন প্রধানমন্ত্রী” ৷

প্রধানমন্ত্রীর বার্তাকে এই ভাষাতেই সমালোচনা করলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়৷ তিনি বলেন, “প্রধানমন্ত্রী কাজের কথা কিছুই বললেন না৷ উল্টে দেশবাসীকে ‘টাস্ক’ দিলেন হাততালি দেওয়ার, ঘন্টা বাজানোর, ড্রাম পেটানোর ! দেশের এই পরিস্থিতিতে ‘জনতা-কার্ফু-র মোড়কে
মোদিজি ইতালিকে নকল করলেন৷ কাজের কথা নেই, কেন্দ্র কী করবে, তা বললেন না, আর দেশবাসীকে ‘আহ্বান’ জানালেন ‘কার্ফু’ সফল করতে৷ আইসোলেশন উচিত, কিন্তু করোনা-মোকাবিলার জন্য পরিকাঠামো গড়ে তোলার একটা কথাও ওনার মুখে শোনা গেলো না৷ এটা দুর্ভাগ্যজনক৷”

রাজ্যসভায় তৃণমূলের ডেপুটি লিডার সুখেন্দুশেখরের প্রশ্ন, ” এই পরিস্থিতিতে কেন্দ্রের ভূমিকা এবং কেন্দ্রের করনীয় কী, সে বিষয়ে প্রধানমন্ত্রী নীরব৷ করোনা’র বিরুদ্ধে যুদ্ধ চালাতে রাজ্যগুলি এত অর্থ কোথা থেকে পাবে, তা এড়িয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী ৷ এই সংকটে দেশের প্রধানমন্ত্রী চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন”৷

Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...