Monday, April 6, 2026

বিদেশ থেকে ফিরে হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক, না হলে কড়া পদক্ষেপ: কলকাতা পুলিশ

Date:

Share post:

গত কয়েকদিনের মধ্যে যাঁরা বিদেশ থেকে রাজ্যে ফিরেছেন, বিশেষ করে ইংল্যান্ড, আমেরিকা, ইউরোপ বা মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে- তাঁরা যেন অবশ্যই বাধ্যতামূলকভাবে ১৪ দিন ‘হোম কোয়ারান্টাইনে’ থাকেন। এই নির্দেশ অমান্য করলে, প্রয়োজনে তাঁদের ‘ওয়েস্ট বেঙ্গল এপিডেমিক ডিজিজ কোভিড১৯ রেগুলেশন ২০২০’ অনুযায়ী, ‘কোয়ারান্টাইন’-এ থাকতে বাধ্য করা হবে। করোনা সংক্রমণ রোধে এই কড়া পদক্ষেপ করছে রাজ্য সরকার। ফেসবুকে এ বিষয়ে জরুরি সতর্কীকরণ জারি করল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের ফেসবুক পেজে বলা হয়, এখন পর্যন্ত এ রাজ্যে দু’জন করোনা-আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। তাঁরা দু’জনেই বিদেশে থাকাকালীন মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সেই অবস্থায় তাঁরা কলকাতায় এসেছেন। এই পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের পক্ষ থেকে জানানো হচ্ছে, করোনা সংক্রমণ আটকাতে সামাজিক দূরত্ব বজায় রাখা এখন অবশ্যকর্তব্য। গত কয়েকদিনের মধ্যে যাঁরা ইংল্যান্ড, আমেরিকা, ইউরোপ বা মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে এরাজ্যে এসেছেন, তাঁরা যেন অবশ্যই ১৪ দিন ‘হোম কোয়ারান্টাইনে’ থাকেন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...