Thursday, June 25, 2026

সচেতনতাই করোনার একমাত্র প্রতিষেধক, বললেন ডেপুটি মেয়র

Date:

Share post:

গোটা বিশ্বজুড়ে করোনার তাণ্ডব অব্যাহত। চলছে মৃত্যু মিছিল। আক্রান্ত হচ্ছে হাজার হাজার মানুষ। বাদ পড়েনি আমাদের শহর কলকাতাও। রাজ্য সরকার ও কলকাতা পুরসভার পক্ষ থেকে প্রতিনিয়ত মানুষকে সচেতনতার কাজ চলছে।

তারই অঙ্গ হিসেবে শনিবার সকালে স্থানীয় কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত-এর উদ্যোগে বাঘাযতীন-পাটুলি এলাকার বিভিন্ন রাস্তা ও বাজারে মাস্ক বিতরণ কর্মসূচি হলো। যেখানে হাজির ছিলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র তথা মেয়র পারিষদ স্বাস্থ্য অতীন ঘোষ।

ডেপুটি মেয়র বলেন, করোনার কোনও প্রতিষেধক এখনও ওঠেনি। তাই সচেতনতাই এর একমাত্র প্রতিষেধক। কষ্ট করে হলেও যতটা সম্ভব ভিড়-জমায়েত এড়িয়ে চলতে হবে। বাড়ি থেকে কয়েকটা দিন না বেরোনোই ভালো। সকলকে নিজেদের বাড়ির মধ্যেই আইসলেশনে থাকার অনুরোধ করেন তিনি।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...