Thursday, June 25, 2026

ভুল ইঞ্জেকশনে কিশোরের মৃত্যু ঘিরে তুলকালাম বিদ্যাসাগর হাসপাতাল

Date:

Share post:

এক কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত বেহালা। আজ, শনিবার এই ঘটনায় বেহালার বিদ্যাসাগর হাসপাতালে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মৃত বালকের পরিবারের বচসাকে ঘিরে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পর্ণশ্রী থানার পুলিশ। তারাই পরিস্থিতি সামাল দেয়।

জানা গিয়েছে, গতকাল শুক্রবার সকাল থেকে বমি করছিল বেহালা বকুলতলার বাসিন্দা সুদীপ্ত দাস। ওইদিন সন্ধ্যায় তাকে নিয়ে যাওয়া হয় বিদ্যাসাগর হাসপাতালে।পরিবারের দাবি, এন কে সাহা নামে এক চিকিত্‍সক ওই কিশোরকে একটি ইঞ্জেকশন দেন এবং কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখেন। ঘটনার কিছুক্ষণের মধ্যেই রক্ত বমি শুরু হয় বালকের।

অবস্থার অবনতি হলে, খোঁজ শুরু হয় চিকিত্‍সকের। কিন্তু তাঁর দেখা মেলেনি। সেই সময় কর্তব্যরত এক নার্স তাদের সঙ্গে দুর্ব্যবহার করে বলে পরিবারের অভিযোগ। এসবের মাঝেই কিশোর নিস্তেজ হয়ে পড়ে এবং মারা যায়। এরপরই বাড়ির লোকজন উত্তেজিত হয়ে পড়েন। অভিযুক্ত চিকিত্‍সকের শাস্তির দাবি জানিয়ে পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার।

আরও পড়ুন-তৃতীয় করোনা আক্রান্তের খোঁজ মিলেছে রাজ্যে

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...